বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম
মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে  স্থানীয় সরকার নির্বাচন দলীয় ভিত্তিতে হবে না: সিইসি লেখক-শিল্পী ও সংস্কৃতি কর্মীদের জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে আগামী ১১ সেপ্টেম্বর  শিমগাছ খাওয়া নিয়ে বিরোধে গরম মাড়ে নারীকে ঝলসে দিলেন স্বজনরা ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে চরম মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি এশিয়ান গেমসের ১০ দিন আগে বন্যায় বিপর্যস্ত আইচি-নাগোয়া কিশোরগঞ্জে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেলো ২শিশুর প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে: খন্দকার মারুফ পাটগ্রামে বিজিবি ক্যাম্পে ঢুকে ড্রেজার ছিনতাইয়ের চেষ্টা ও হুমকি, ৪ বিএনপি নেতাসহ আটক-৬

ভোলাহাটে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ১৪৪ Time View

 

আলি হায়দার (রুমান) ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিরিধি : চাঁপাইনবাবগঞ্জের নবাগত জেলা প্রশাসক এ কে এম গালিভ খান ভোলাহাট উপজেলায় মতবিনিময় সভা করেছেন। ২৫ জানুয়ারি মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা মিলনায়তনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(অঃদাঃ)মোঃ মিজানুর রহমান।এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন আলী শাহ, বীর মুক্তিযোদ্ধা মোঃ তৈয়মুর রহমান। পরে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, ভোলাহাট উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ দবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শাহানাজ খাতুন, ভোলঅহাট প্রেসক্লাব সভাপতি মোঃ গোলাম কবির, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ সদস্য মোসাঃ হোসনে আরা পাখিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতিক, শিক্ষকসহ অন্যরা।

এ সময় বক্তারা ভোলাহাট উপজেলার সড়ক জনপথ বিভিাগের ভোলাহাট-রহনপুর সড়ক পূনঃনিমার্ণ, বিলভাতিয়ায় কৃষি ইপিজেড, রেশমের উন্নয়ন, কৃষি ফসলে সেচ সুবিধায় সরকারের ভূর্তুকি না পাওয়া, সেচ আইনের যথাযথ প্রয়োগ না হওয়া, সামাজিক বনায়ন উজাড় হওয়া, শিক্ষার্থীদের ভর্তির ব্যাপারে জন্ম নিবন্ধন নিশ্চিত করা, ওয়েব সাইডে সরকারের উন্নয়ন পোস্ট করা, প্রধানমন্ত্রীর বাড়ী নিমার্ণে নি¤œমানের উপকরণ ব্যাবহার না করাসহ নানা সমস্যার কথা তুলে ধরা হয়।

নবাগত জেলা প্রশাসক এ কে এম গালিভ খান এ উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- গতিশীল করতে তিনি যাবতীয় পদক্ষেপ নেবেন বলে বক্তব্যে উল্লেখ করেন। তিনি আরো বলেন যে কর্মকর্তাদের বিরুদ্ধে কথা উঠেছে তাঁদের বিষয়ে উর্ধতন কতৃপক্ষকে জানানো হবে বলে জানান।

কিউএনবি/অনিমা/২৫শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ /বিকাল ৪:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit