বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম
র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সংস্পর্শ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হামলায় জর্ডানে ক্ষতিগ্রস্ত ৯ মার্কিন যুদ্ধবিমান নিষেধাজ্ঞা এড়িয়ে কীভাবে চীনের পণ্য কিনছে ইরান? ‘উনি কি গালি দিলেন না দোয়া দিলেন, কিছুই বুঝলাম না’ রুমিন আপার মধ্যে হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন রুবেলের আন্তর্জাতিক অভিষেক প্রসঙ্গে মাইক হাসির উদাহরণ টানলেন বাশার দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত নওগাঁয় হানিট্র্যাফে ফেলে শিক্ষককে জিম্মি, নারীসহ ৪জন গ্রেফতার যুক্তরাজ্যের আদালতে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানকে দেউলিয়া ঘোষণার আবেদন ফেসবুক স্ক্রলে আপত্তিকর দৃশ্য চলে এলে কি অজু ভেঙে যাবে?

ভোলাহাটে সমবায় কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ১৫০ Time View

 

আলি হায়দার (রুমান) ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিরিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুল হালিমের দূর্নীতি ও ঘুষ বাণিজ্যের প্রতিবাদ ও অপসারণের দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ২৫ জানুয়ারি মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ দক্ষিণ গেটে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির যৌথ উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধিগণসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্য এবং প্রতিনিধিগণ অংশগ্রহন করেন।

মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে সুজন-সুশাসনের জন্য নাগরিক ভোলাহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক বি.এম রুবেল আহমেদ বলেন, সমবায় কর্মকর্তা মোঃ আব্দুল হালিমের চাঁদাবাজি এবং ঘুষ বাণিজ্য আজ চরম আকার ধারণ করেছে।

তিনি আরও বলেন, তিনি অবাধে চাঁদাবাজি এবং ঘুষ বাণিজ্যের যে অভিযোগ তা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তার বিচার এবং অপসারণের দাবী করেন। মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে ভোলাহাট উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন বলেন, আমি জেলা প্রশাসক মহোদয়কে আপনাদের যৌক্তিক দাবিটি নিয়ে মিটিংয়ে কথা বলব। এই কর্মসূচিতে আরও একাত্মতা প্রকাশ করেন দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আরজেদ আলী ভুটু, ভোলাহাট ইউসিসিএ লিঃ এর সাবেক প্রধান পরিদর্শক মোঃ আব্দুল মালেক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান প্রক্রিয়া চলছে বলে আয়োজকেরা জানান।

কিউএনবি/অনিমা/২৫শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ /বিকাল ৪:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit