শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

শাবি ভিসির পদত্যাগ দাবিতে ছাত্রদলের প্রতীকী অনশন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ১০৯ Time View

 

ডেস্কনিউজঃ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চলমান শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির প্রতি সংহতি জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতীকী অনশনে বসেছিল জাতীয়তাবাদী ছাত্রদল। তবে পুলিশের বাধায় নির্ধারিত সময়ের আগেই ওই প্রতীকী অনশন কর্মসূচি সমাপ্ত করতে বাধ্য হন সংগঠনটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ৯টা থেকে শহীদ মিনারে অনশনে বসেন ছাত্রদলের নেতাকর্মীরা। বেলা ৩টা পর্যন্ত তাদের এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা ছিল। দুপুর ১২টার সময় পুলিশ এসে কর্মসূচি চালিয়ে যেতে বাধা দিলে নির্ধারিত সময়ের আগেই অনশন শেষ করে ছাত্রদল।

প্রতীকী এ কর্মসূচিতে বাধা দেয়ার বিষয়টি সত্য নয় দাবি করে পুলিশের শাহবাগ থানার ওসি মওদুদ হাওলাদার বলেন, কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধির কারণে আমরা তাদেরকে কর্মসূচি শেষ করতে অনুরোধ করি। তারা সেটি মেনে কর্মসূচি শেষ করে চলে গেছেন।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব জানিয়েছেন ভিন্ন কথা।

তিনি বলেন, ‘আমরা স্বাস্থ্যবিধি মেনে শাবিপ্রবি শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ৯টা থেকে প্রতীকী অনশন শুরু করি। বিকাল ৩টা পর্যন্ত আমাদের অনশন কর্মসূচি ছিল। কিন্তু পুলিশ ১০টা থেকে আমাদের বাধা দিতে থাকে। এক পর্যায়ে তারা অনশন গুটিয়ে না নিলে হামলা করে পণ্ড করে দেয়ার হুমকি দেয়। তাদের মারমুখি মনোভাবের কারণে আমরা অনশন পৌনে ১২টায় শেষ করে শহীদ মিনার ত্যাগ করি।’

ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, পুলিশের বাধায় আমাদের প্রতীকী অনশন আগেই শেষ করতে হয়েছে। ছাত্রদল মনে করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে তাদের দাবি মেনে নেয়া হোক এবং বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা হোক।

এর আগে অনশনে শাবিপ্রবি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ও ভিসি ফরিদ উদ্দীন আহমেদের অপসারণ ও শিক্ষার্থীদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানায় ছাত্রদল।

অনশনে ভিসি পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে ছাত্রদল সভাপতি বলেন, দ্রুত সময়ের মধ্যে আমরা এই অমানবিক ভিসির পদত্যাগ দাবি করছি। এই ভিসি পদত্যাগ না করা পর্যন্ত আমাদের আন্দোলন জারি থাকবে।

অনশন কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ কেন্দ্র ও ঢাবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/বিপুল/২৫শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ |বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit