সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম
অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে যোগ দিয়েছেন আসিফ: রাশেদ খান লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিলে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের বৈঠক স্থগিত, নেপথ্যে কী? সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু ৯৮ বারের মতো পিছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ক্রসফায়ার নয় প্রচলিত আইনকে শক্তিশালী করে সন্ত্রাস দমন করা হবে

ইন্দোনেশিয়ায় দুই গ্যাংয়ের দ্বন্দ্বে বারে অগ্নিসংযোগ, নিহত ১৯

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ৮৮ Time View

 

ডেস্কনিউজঃ কিশোর গ্যাংয়ের মধ্যে সংঘর্ষের জের ধরে ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়ার একটি কারাওকে বারে অগ্নিসংযোগের ঘটনায় অন্তত ১৯ জন প্রাণ হারিয়েছেন।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোরে পশ্চিম পাপুয়া প্রদেশের রাজধানী সোরং এলাকায় এ ঘটনা ঘটে। খবর সিএনএনের।

পুলিশের এক কর্মকর্তা জানান, মঙ্গলবার প্রথম প্রহরে বারটিতে প্রতিদ্বন্দ্বী দুই কিশোর গ্যাংয়ের সদস্যদের মধ্যে ঝগড়ার একপর্যায়ে একজনকে ছুরিকাঘাত করা হলে তার মৃত্যু হয়, এর পর ওই ভেন্যুটিতে আগুন লাগিয়ে দেওয়া হলে ভেতরে ১৮ জন আটকা পড়ে।

পশ্চিম পাপুয়া পুলিশের মুখপাত্র অ্যাডাম আরউইনি বলেছেন, তরুণদের মধ্যে মারামারি একটি সাধারণ ঘটনা, কিন্তু এটিই এত মৃত্যুর কারণ হলো। প্রথমবারের মতো এমনটি হলো।

অ্যাডাম জানিয়েছেন, ঘটনাটি এখনও তদন্তনাধীন আছে আর মৃত্যুর সংখ্যা আরও বাড়বে কিনা তা পরিষ্কার নয়।

কিউএনবি/বিপুল/২৫শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ | দুপুর ২:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit