বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

বুরকিনা ফাসোর অভ্যুত্থানে নিন্দা জাতিসংঘের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ৯০ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বুরকিনা ফাসোতে সামরিক বাহিনীর ক্ষমতা গ্রহণের ‘কঠোরভাবে নিন্দা’ এবং তাদের অস্ত্র জমা দিতে অভ্যুত্থান নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। 

সোমবার দেয়া এক বিবৃতিতে এসব কথা বলা হয়। খবর এএফপি’র।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক ওই বিবৃতিতে বলেন, ‘কোন সরকারের হাত থেকে সশস্ত্র বাহিনীর ক্ষমতা গ্রহণের যে কোন প্রচেষ্টার’ নিন্দা জানিয়ে জাতিসংঘ মহাসচিব আবারো দেশটির প্রেসিডেন্ট রোচ মার্ক ক্রিশিয়ান কাবোরের সুরক্ষা এবং ভৌত অখণ্ডতা নিশ্চিত করতে সামরিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, গুতেরেস ‘গভীর উদ্বেগ সহকারে বুরকিনা ফাসোর পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।’

এতে বলা হয়, জাতিসংঘ মহাসচিব সংযম প্রদর্শনের এবং সংলাপের পথ বেছে নিতে সকল পক্ষের প্রতি আহ্বান জানান।

‘জাতিসংঘ দেশটির সাংবিধানিক আইন রক্ষায় তাদের পূর্ণ প্রতিশ্রুতি কথা পুনর্ব্যক্ত এবং দেশটির মোকাবেলা করা বহুবিধ চ্যালেঞ্জ সমাধানের উপায় খুঁজে বের করার তাদের প্রচেষ্টার ক্ষেত্রে বুরকিনা ফাসোর জনগণের প্রতি জাতিসংঘের সমর্থন পুন:নিশ্চিত করেন।

সোমবার বুরকিনা ফাসোর সৈন্যরা রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা দেয় যে তারা পশ্চিম আফ্রিকার এ দেশের ক্ষমতা দখল করেছে এবং দেশটির সরকার ও পার্লামেন্ট ভেঙ্গে দিয়েছে।

তারা ‘যথা সময়ের’ মধ্যে ‘সাংবিধানিক আইন ফিরিয়ে দেয়ার’ প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

কিউএনবি/অনিমা/২৫শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ /দুপুর ১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit