মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম
৯ জনকে কামড়ানো সেই শিয়ালের মাথা পাঠানো হলো গবেষণাগারে হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

শাবি ভিসির পদত্যাগ : এবার অনশনে যাবে সব শিক্ষার্থী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ১১৩ Time View

 

ডেস্কনিউজঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ভিসির অপসারণ দাবিতে আন্দোলনরত সব শিক্ষার্থী একযোগে চলমান অনশনে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সোমবার দুপুর দেড়টায় অনশনস্থলের পাশে এক প্রেস ব্রিফিং করে এ সিদ্ধান্তের কথা জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলন আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘চিকিৎসা চলাকালে কোনো অনশনকারী হাসপাতালের খাবার গ্রহণ করেনি। এবার আমরা সব শিক্ষার্থী গণঅনশনে যোগ দেব।’

তারা জানান, বাইরে লোকজনের চলাচল সীমিত করতে সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয় ফটকে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে চেকপোস্ট বসানো হয়েছে। শাবি শিক্ষার্থী ও সাংবাদিক যারাই ঢুকছেন এখন থেকে পরিচয়পত্র দেখিয়ে ও নাম লিপিবদ্ধ করে ঢুকতে হচ্ছে।

ভিসির বাসভবনের বিদ্যুৎ সংযোগের ঘটনাটি সহিংস ঘটনা নয় বলে প্রেস ব্রিফিংয়ে দাবি করেছেন শিক্ষার্থীরা। তারা জানান- ১৩ জানুয়ারি আন্দোলন শুরুর পর থেকে এখন পর্যন্ত ক্যাম্পাসে কোনো ধরনের সহিংস ঘটনা ঘটানো হয়নি। তার প্রত্যক্ষ সাক্ষী ক্যাম্পাসে উপস্থিত পুলিশ ও সাংবাদিকরা।

প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা জানিয়েছেন – আমরা শিক্ষামন্ত্রী বা তার প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত।

তারা জানান- অনশনকারীদের শারীরিক অবস্থা সময় সময় খুব খারাপের দিকে যাচ্ছে। হাসপাতালে মোট ১৯ জন ভর্তি ছিলেন। এর মধ্যে ৪ জনের শারীরিক অবস্থা একটু ভালো হয়ে যাওয়ায় হাসপাতাল থেকে আবার ক্যাম্পাসে ফিরে অনশনে যোগ দিয়েছেন। এই মুহূর্তে ক্যাম্পাসে ১৩ জন অনশন করছেন বলে জানান শিক্ষার্থীরা।

কিউএনবি/বিপুল/২৪শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ |সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit