শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম
গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট জামায়াতের ইশতেহারেই ছিল না, এখন তারা শরিয়া আইন চায়: চিফ হুইপ

আবারও তাইওয়ানের আকাশে চীনের রেকর্ড সংখ্যক যুদ্ধবিমান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ৮৩ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা জোনে আবারও রেকর্ড সংখ্যক যুদ্ধবিমানের অনুপ্রবেশ ঘটিয়েছে চীন। এরমধ্যে বোমারু বিমানও রয়েছে।

তাইওয়ানের দাবি, রোববার তাদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আকাশ প্রতিরক্ষা জোনে ৩৯টি যুদ্ধ বিমান শনাক্ত করা গেছে।

দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৩৪টি ফাইটার বিমানের পাশাপাশি ‘এইচ-৬’ বোমারু বিমানও ছিল।

চীনের বিমানগুলো তাইওয়ান নিয়ন্ত্রিত পাতাস দ্বীপের উত্তর-পূর্ব দিকে উড়ছিল বলে দাবি করছে তাইওয়ান।

প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইটে আরও জানিয়েছে, তাৎক্ষণিকভাবে রেডিও সিগন্যাল জারি করা হয়।

সতর্কতার অংশ হিসেবে তাইওয়ান নিজেদের বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করে। ফের বিমান অনুপ্রবেশের ঘটনায় বেইজিং-এর পক্ষ থেকে প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

২০২১ সালের অক্টোবরের পর রোববার অনুপ্রবেশের এই ঘটনাটি সবচেয়ে বড় বলে দাবি করা হচ্ছে। সেই সময় তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা এলাকায় ৫৬টি চীনের বিমান অনুপ্রবেশ করে। এর পরের মাসে ২৭টি। এমন অবস্থায় চীনের সঙ্গে তাইওয়ানের সামরিক উত্তেজনা কয়েকগুণ বেড়ে যায়।

তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন একটি দ্বীপ হিসেবে বিবেচনা করে আসছে চীন। কিন্তু তাইওয়ান নিজেদের স্বাধীন রাষ্ট্র বলে দাবি করে থাকে। 

সূত্র: সিএনএন 

কিউএনবি/অনিমা/২৪শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit