শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম
শৃঙ্খলা না মেনে ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রখলে রাষ্ট্রদ্রোহ মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী

গ্রিন আইবি চ্যাম্পিয়ন ২০২১’ পুরষ্কার পেয়েছে ফার্মজিলা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ১৮৩ Time View

 

ডেস্কনিউজঃ প্রাচীন খাদ্যশস্য দিয়ে সঠিক পুষ্টি নির্ভর খাদ্যের মাধ্যমে সবুজায়ন বিপ্লব ঘটানোর জন্য ‘গ্রিন আইবি চ্যাম্পিয়ন ২০২১’ পুরষ্কার পেয়েছে ফার্মজিলা।

সঠিক খাদ্য অভ্যাসই আমাদের সুস্বাস্থ্যের নিয়ামক। সেই লক্ষ্যকে সামনে রেখে ২০১৬ সাল থেকে ফার্মজিলা ১০,০০০ বছরের প্রাচীন শস্য নিয়ে গবেষণা করে যাচ্ছে। মানুষের দৈনন্দিন জীবনে খাদ্য অভ্যাসই মানুষের সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য।

আমাদের খাদ্য উপাদানে যদি যথোপযুক্ত ফাইবার (আঁশ), কার্বোহাইড্রেড, হেলদি ফ্যাট এবং প্রোটিন থাকে তবে সে খাদ্য মানুষের শরীরের জন্য উপযোগী। তদুপরি খাদ্য উৎপাদনে যে প্রক্রিয়া ব্যবহৃত হয় তা পরিবেশ সহায়ক এবং জলবায়ু পরিবর্তনের অভিযোজনে দারুণ ভাবে সক্ষম। কম পানি ব্যবহার করে মানুষের জীবনকে নিরাপদ করে এই প্রাচীন খাদ্য উৎপাদন সম্ভব । এই প্রাচীন খাদ্য মানুষের শরীরের ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করতে বিশেষ ভূমিকা রাখে।

বর্তমান সময়ে প্রত্যেক তিনজনের মধ্যে একজনের অতিরিক্ত ও কম স্থুলতা, হার্ট ডিজিজ, স্ট্রোক, হাইপারটেনশন, গ্যাস্ট্রিক, ডায়াবেটিস ও নানাবিধ ক্যান্সার, ফ্যাটি লিভার রোগে আক্রান্ত।

ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বে দশম। প্রতি এগার জনের মধ্যে একজন প্রাপ্ত বয়স্ক ডায়াবেটিস রোগী আক্রান্ত। পরিসংখ্যান মতে ২০৪৫ সালে বাংলাদেশে ১৫ মিলিয়ন প্রাপ্ত বয়স্ক লোক ডায়াবেটিস রোগে আক্রান্ত হতে পারে।

 

 

বাংলাদেশে ৫০ মিলিয়ন নারী থাইরয়েড রোগে আক্রান্ত। এর মধ্যে ৩০ মিলিয়ন নারী জানেনা তারা থাইরয়েড রোগে আক্রান্ত এবং নারীরা পুরুষের চেয়ে ১০ গুণ বেশি এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা। এর সমাধান কল্পে বার্লি ও মিলেটস যুক্ত প্রাচীন প্রাকৃতিক খাদ্যই আমাদের জন্য অতীব জরুরী।

বিজ্ঞানীদের তথ্য মতে, প্রত্যেকের শরীরে (৩৭-৪০) ট্রিলিয়ন কোষ থাকে। এর জন্য প্রত্যেক দিন (৫০-৭০) বিলিয়ন কোষ মৃত্যুর মুখে পতিত হয়। আবার নতুন করে ৫০-৭০ বিলিয়ন জন্ম নেয়। জানা যায়, প্রত্যেক কোষের সময়কাল ০৩ মাস। আমরা যদি আমাদের খাদ্যাভ্যাসে বিষমুক্ত খাদ্য গ্রহণ করি তাহলে শরীরে শক্তিশালী কোষ উৎপাদন সম্ভব হয়।

সে রকম অতীব প্রয়োজনীয় খাদ্য নিয়ে কাজ করে ফার্মজিলা ফুড্স লি: এর ফাউন্ডার জনাব খাইরুল ইসলাম চৌধুরী পেয়েছেন ‘‘গ্রীন আইবি চ্যাম্পিয়ন ২০২১” এর ২য় পুরস্কার।

একই সাথে বাংলাদেশের কৃষকদের সংগঠিত করে সেই খাদ্যের চাষ বাংলাদেশে করে যাচ্ছেন খাইরুল ইসলাম চৌধুরী ও তার টিম। যার থেকে আমদানী নির্ভরতা কমিয়ে সেই খাদ্যের রপ্তানি করা যায়। একই সাথে ২০১৬ সাল থেকে বিভিন্ন সেমিনার সেম্পজিয়াম এর মাধ্যমে মানুষকে সুস্বাস্থ্যের জন্য সচেতনতামূলক নানাবিধ কার্যক্রম করে যাচ্ছে। যার ফলে উপকৃত হবে দেশ ও সমাজ। সুস্বাস্থ্য নির্ভর পরিবেশ বান্ধব আগামী প্রজন্ম গড়া ফার্মজিলার মূল লক্ষ্য।

কিউএনবি /বিপুল/২৩শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ |রাত ১০:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit