শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

ইউক্রেনে মস্কোপন্থী নেতা বসানোর ষড়যন্ত্র করছেন পুতিন : যুক্তরাজ্য

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ১০৯ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ইউক্রেনে মস্কোপন্থী সরকারপ্রধান বসানোর ষড়যন্ত্র করার  অভিযোগ করেছে।  ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর ইউক্রেনে ক্রেমলিনের পছন্দের সম্ভাব্য প্রার্থী হিসেবে ইউক্রেনের সাবেক এমপি ইয়েভেন মুরায়েভের নাম উল্লেখ করেছে। এ ধরনের পদক্ষেপ খুবই ব্যতিক্রমধর্মী।

রাশিয়া ইউক্রেনের সঙ্গে তার সীমান্তের কাছে এক লাখ সৈন্য মোতায়েন করেছে। তবে দেশটিতে হামলার পরিকল্পনা করার কথা অস্বীকার করেছে তারা। মিত্র যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্যের মন্ত্রীরাও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রুশ সরকার  ইউক্রেনে অনুপ্রবেশ ঘটালে গুরুতর পরিণতির সম্মুখীন হবে। এক বিবৃতিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, ‘আজ যে তথ্য প্রকাশ করা হচ্ছে তা ইউক্রেনকে ক্ষতিগ্রস্ত করার জন্য পরিকল্পিত রুশ কার্যকলাপের মাত্রাকেই তুলে ধরে। ক্রেমলিনের চিন্তাধারার ব্যাপারেও আলোকপাত করে তা। ’ বিবৃতিতে লিজ ট্রাস বলেন, ‘রাশিয়াকে অবশ্যই সংযমী হয়ে তার আগ্রাসী ও বিভ্রান্তিমূলক তৎপরতা বন্ধ করতে হবে এবং কূটনীতির পথ অনুসরণ করতে হবে। ’ 
সূত্র : বিবিসি।

 

 

আয়শা/২৩শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit