মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম
পাবলিক-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যবধান কমাতে কাজ করছে ইউজিসি ২১ শিক্ষার্থীর প্রাণ গেল, অথচ ধর্মেন্দ্রকে মালা পরালো বিজেপি: কংগ্রেস নেতা আজ বিশ্ব হেপাটাইটিস দিবস ফ্রান্সে দাবানল উসকে দেওয়ার অভিযোগে ২০ দিনে গ্রেফতার ১৬২ জন তিব্বতে একের পর এক ক্লোন ইয়াক, বিশ্বজুড়ে নৈতিকতা নিয়ে প্রশ্ন বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত অভিনয়ে ফিরতে চান, ভবিষ্যতে পরিচালনাতেও আগ্রহ মাইলি সাইরাসের নুসরাত হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকায় প্রশংসা মার্কিন আইনপ্রণেতাদের বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি

সুস্থ মানুষের মল দিয়ে সারল বৃদ্ধের আমাশয়

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ১৬৭ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : একটানা আমাশয়ে ভুগছিলেন ৭৮ বছরের বৃদ্ধ। রক্তপাতও হচ্ছিল তার। তাকে সারাতে ব্যবহার করা হল অন্য এক সুস্থ ব্যক্তির মল। নতুন মলেই সেরে গেল তার সমস্যা। দিল্লীর স্যার গঙ্গারাম হাসপাতালে সম্প্রতি এমনই এক চিকিৎসায় সফল হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

হাসপাতাল সুত্রে জানা যায়, বৃদ্ধ লোকটি জ্বর, রক্তআমাশা, নিম্ন রক্তচাপ ও উচ্চ পালস রেট নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তার মল পরীক্ষা করে দেখা যায়, সি.ডিফিলিস নামের এক ক্ষতিকর ব্যাকটেরিয়া রয়েছে তাতে। সেই কারণেই তার সিউডোমেমব্রেনাস কোলাইটিস বা বৃহদন্ত্রে আলসার হচ্ছে। এই কারণেই একটানা রক্তআমাশয়ে ভুগছেন তিনি।

কিন্তু সিউডোমেমব্রেনাস কোলাইটিসের চিকিৎসা করেও সাড়া মেলেনি। এই পরিস্থিতিতে চিকিৎসকরা জানান, এই অসুখের একমাত্র উপায় হল স্বাস্থ্যকর কোনও ব্যক্তির মল নিয়ে অসুস্থ ওই বৃদ্ধের বৃহদন্ত্রে প্রতিস্থাপন করতে হবে। এর ফলে ভাল ও উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়বে, যা ক্ষতিকর ব্যাকটেরিয়া সি.ডিফিলিসের দাপট কমাবে।

স্যার গঙ্গারাম হাসপাতালের গ্যাসট্রোএন্টেরোলজি ডিপার্টমেন্টের ভাইস চেয়ারপার্সন ডক্টর পীযূষ রঞ্জন জানান, “চিকিৎসকদের কথামতোই এই কাজ করা হয়। একে বলা হয় এফএমটি বা ফ্যাকাল মাইক্রোবায়োটিয়া ট্রান্সপ্ল্যান্টেশন। যখন কোনও সিভিয়ার অ্যালকোহলিক হেপাটাইটিসের রোগী স্টেরয়েড বা অন্য তীব্র ওষুধের চিকিৎসায় সাড়া দেন না, বা স্টেরয়েডের পার্শ্বপ্রতিক্রিয়ার শিকার হন, তাদের কোলাইটিস হতে পারে। তখন এফএমটি পদ্ধতিতে চলে চিকিৎসা। কিন্তু সিউডোমেমব্রেনাস কোলাইটিসের ক্ষেত্রে এই এফএমটি চিকিৎসা এ দেশে বিরল।”

কিন্তু ওই বৃদ্ধ রোগীর ক্ষেত্রে সেটাই করা হয়। দু’দিন এফএমটি চালানোর পরে ধীরে ধীরে সাড়া দিতে শুরু করেন রোগী। সেরে ওঠেন কয়েক দিন পরে। চিকিৎসার পরে হাসাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাকে। এখন ভাল আছেন তিনি।

সিউডোমেমব্রেনাস কোলাইটিসের একটা মূল কারণ হল দীর্ঘদিন ধরে এক বা একাধিক অ্যান্টিবায়োটিক খাওয়া। এটি সাধারণত বয়স্কদেরই হয়ে থাকে। ডায়েরিয়া, রক্তআমাশয়, জ্বর, পেটে ব্যথা এসব উপসর্গ নিয়ে ভোগেন রোগী।

অসুখ না সারলে এফএমটি বা মল প্রতিস্থাপনই একমাত্র উপায়। কোলোনোস্কোপির মাধ্যমে এই প্রতিস্থাপন হয়ে থাকে।

সূত্র: ভয়েস অব আমেরিকা

কিউএনবি/অনিমা/২৩শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit