শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

বিয়ের অনুষ্ঠানে নাচায় হবু বরের থাপ্পড়, ক্ষোভে কাজিনকে বিয়ে করলেন কনে!

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ১৩৮ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  বিয়ের অনুষ্ঠানে নাচানাচিকে কেন্দ্র করে কনেকে থাপ্পড় দিয়েছিলেন বর। এর জেরে বিয়ে ভেঙে দিয়ে নিজের কাজিনকে বিয়ে করলেন কনে। এ ঘটনা ঘটেছে। এরপরই এমন কাণ্ড ঘটায় কনের পরিবার। ঘটনা ভারতের তামিলনাড়ুর কুদ্দালোরে জেলার পানরুতির। খবর জি নিউজের। 

খবরে বলা হয়েছে, কনে পানরুতির বাসিন্দা। তিনি মাস্টার্স শেষ করেছেন। বর পেরিয়াকাত্তুপালাইয়ামের বাসিন্দা। তিনি চেন্নাইয়ের একটি প্রতিষ্ঠানে সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন। গত বছরের ৬ নভেম্বর তাদের মধ্যে বাগদান সম্পন্ন হয়। গত ২০ জানুয়ারি কদমপুলিয়ার গ্রামে তাদের বিয়ে হওয়ার কথা ছিল। ওই এলাকার রীতি অনুযায়ী বিয়ের একদিন আগে রিসিপশন ছিল। সেই রিসিপশনে ডিজে আনা হয়েছিল। ওই জুটি খুব আনন্দের সঙ্গে নাচছিল। তাদের সঙ্গে যোগ দেন কনের এক কাজিন। প্রথমে ওই কাজিন কনের হাত ধরে নাচছিল। পরে কনে ও কাজিন দুই হাত দিয়ে একে অপরকে অনেকটা জড়িয়ে ধরেন। এতে খেপে যান বর। তিনি কনে ও তার কাজিনকে ধাক্কা দেন। কনেকে থাপ্পড় মারেন। 

এরপর কনের পরিবার জানায়, তাকে থাপ্পড় মেরেছে বর। কনে তখন বিয়ে না করার সিদ্ধান্ত নেন। তাতে সায় জানায় তার পরিবারও। তখন সেখানে আসা এক কাজিনের সঙ্গেই ওই কনের বিয়ে দেওয়া হয়। এরপর ক্ষতিপূরণ চেয়ে অভিযোগ দায়ের করে বরের পরিবার। তাদের দাবি, তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। বিয়ের জন্য ৭ লাখ রুপি খরচ হয়েছে বলেও দাবি বরের পরিবারের।

কিউএনবি/অনিমা/২৩শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit