বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম

আফগানিস্তানে বিস্ফোরণে নিহত ৬

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ১০১ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে বিস্ফোরণে অন্তত ছয় জন নিহত হয়েছে। শনিবার একটি মিনিভ্যান থেকে এ বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে। 

এই বিস্ফোরণে অন্তত নয় জন আহত হয়েছেন। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।

হেরাতের একজন স্বাস্থ্য কর্মকর্তা বলেন, স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় গণপরিহন হিসেবে ব্যবহৃত একটি ভ্যানগাড়িতে বিস্ফোরণটি ঘটে। আহতের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

গত বছর ১৫ অগাস্ট তালেবানের ক্ষমতা দখলের পর পুরো আফগানিস্তান জুড়ে একের পর এক বিস্ফোরণ ও হামলা সংগঠিত হচ্ছে। ওই সব হামলার অধিকাংশের দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট।

পশ্চিমা দেশুগুলোর নিষেধাজ্ঞা আরোপের ফলে দেশটি বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়েছে।এই হামলা নতুন প্রশাসনের নিরাপত্তা পরিস্থিতিকেও খারাপ করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

সূত্র: রয়টার্স

কিউএনবি/অনিমা/২৩শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit