মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

বগুড়ায় বাড়ছে রোগীর সংখ্যা, অভিযান-প্রচারণা সত্ত্বেও স্বাস্থ্যবিধি মানতে অনীহা

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ১৪৮ Time View

 

ডেস্ক নিউজ : রেডজোন বগুড়ায় বেড়েই চলেছে করোনাভাইরাসের সংক্রমণ, এর সাথে বাড়ছে হাসপাতালে রোগীর সংখ্যা। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তথ্য অফিসের প্রচারণার পরেও স্বাস্থ্যবিধি মেনে চলতে সাধারণ মানুষের অনীহা। মাস্ক ছাড়া চলাচল করছে সাধারণ মানুষ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০৭ জনের কভিড-১৯ শনাক্ত হয়েছে। ২৩৬টি নমুনা পরীক্ষায় আক্রান্তের হার ৪৫ দশমিক ৩৪ শতাংশ। নতুন করে কেউ মারা যায়নি। জেলায় করোনায় মোট মারা গেছেন ৬৮৮ জন। জেলার করোনা বিশেষায়িত ৩টি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫৮জন। এর আগের দিন ৩২৭ নমুনার ফলাফলে ১১১ জন আক্রান্ত হয়েছিলেন।

শনিবার শহরের বিভিন্ন স্থানে ও উপজেলা পর্যায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। বেলা ১২টার দিকে বগুড়া শহরের সাতমাথাসহ বিভিন্ন মার্কেটে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাহউদ্দিন আহমেদ এর নেতৃত্বে অভিযানে জরিমানা আদায়সহ পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহাতদ হুসেইন, রিপন বিশ্বাসসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। রোটারী ক্লাব অব বগুড়া, ট্রাফিক পুলিশ সদস্যরা শহরের সাতমাথায় পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন।

শহর ও উপজেলা পর্যায়ে জেলা প্রশাসক জিয়াউল হকের সার্বিক নির্দেশনায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাহউদ্দিন আহমেদ। সকলকে মাস্ক পরিধান নিশ্চিতসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রতিদিনই নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনওগণ অভিযান অব্যহত রেখেছেন বলে তিনি জানান। অভিযানে মাস্ক বিতরণ ও জরিমানা আদায় করা হচ্ছে।

 

 

আয়শা/২২শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit