রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম
কলকাতায় তৃণমূলের নির্মাণাধীন সদর দপ্তর সিলগালা শেখ হাসিনা ১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন: রাশেদ খাঁন ইসির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু নেত্রকোণায় বিএনপি নেতা রনি খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীতে আবিরপাড়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বিএনপি ফ্যাসিবাদীদের লালন করায় ফিরে আসার পাঁয়তারা করছে: জামায়াত আমির আশুলিয়ায় যুবদলের শোডাউন  দুর্দান্ত প্রত্যাবর্তনে কোস্টারিকাকে হারিয়ে গ্রুপসেরা ব্রাজিল খাগড়াছড়ির  উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময়। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মতো শক্তিশালী স্কোয়াড ব্রাজিলের নেই: রোনালদো

সন্তানের খবর দিয়ে এবার বিয়ে করছেন পরীমনি!

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ১১৩ Time View

 

বিনোদন ডেস্ক : ঢালিউডের বিষ্ময়কন্যা পরীমনি। একের পর এক বিষ্ময়কর খবর দিয়ে গোটা দেশকে মাতিয়ে রেখেছেন তিনি। সম্প্রতি বাচ্চা হওয়ার খবর দিয়ে পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিলেন। এবার গণমাধ্যমে খবর এসেছে আনুষ্ঠানিকভাবে বিয়ে করছেন তিনি। 

শুক্রবার দিবাগত রাতে বেশ ঘটা করে আয়োজন করা হয় পরীমনির হলুদ সন্ধ্যা। আর বিয়ে হচ্ছে শনিবার রাতে। এসব তথ্য জানিয়েছেন চলচ্চিত্র নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম।

এর আগে গত ১০ জানুয়ারি পরী জানিয়েছিলেন, ২০২১ সালের ১৭ অক্টোবর তারা বিয়ে করেছেন, এরমধ্যে বাবা-মাও হতে চলেছেন তারা।

এমন বিস্ময়কর জোড়া খবরের পর শুক্রবার দিবাগত রাতে সোশ্যাল মিডিয়ায় নতুন করে ভাইরাল হলো রাজ-পরী দম্পতির গায়েহলুদের ছবি। যে অনুষ্ঠানে যথারীতি এই দম্পতির মুরুব্বী হিসেবে উপস্থিত ছিলেন তিন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও রেদওয়ান রনি। আরও ছিলেন রাজ-পরী পরিবারের নিকটতম স্বজনরা।

গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘‘সত্যিকার অর্থে এতদিন যা হয়েছে সেখানে তো আসলে আনুষ্ঠানিকতার সুযোগ ছিলো না। তো এখন সেই আনুষ্ঠানিকতাটা ঘরোয়াভাবে ওরা করছে। তাছাড়া এতদিন দুই পরিবারের সদস্যদের মধ্যেও সেভাবে দেখা-সাক্ষাতের সুযোগ হয়নি। যেটা এখন হলো।’’

সেলিম আরো জানান, রাজ-পরীর বাসাতেই ২০ জনের মতো অতিথি নিয়ে হলুদের আয়োজন হয়েছে। একইভাবে শনিবার রাতেও একটা বিয়ের আনুষ্ঠানিকতা হবে।

রাজ-পরীর প্রেম ও বিয়ের ঘটনাটি ঘটে গিয়াস উদ্দিন সেলিমের মুক্তি প্রতীক্ষিত ‘গুনিন’ সিনেমায় একসঙ্গে অভিনয় করতে গিয়ে। এই সিনেমাতে প্রথমবার একসঙ্গে কাজ করেছিলেন তারা।

কিউএনবি/অনিমা/২২শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit