মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় যুক্তরাষ্ট্রের হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মানববন্ধন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ১২২ Time View

 

সিলেট প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে এক মানবন্ধন কর্মসূচী সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচীতে অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি মাওলানা শাহনুর মিয়া, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ইউকে শাখার সেক্রেটারী মাওলানা সৈয়দ তামিম আহমদ, বিশিষ্ট সংগঠক মাওলানা মো: শাহজাহান, বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিত্ব আলহাজ মাষ্টার আমির উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা শায়খ নাজিম উদ্দিন, কমিটি এক্টিভিস্ট আলহাজ নুর বক্স, বিশিষ্ট মুরব্বী আলহাজ সৈয়দ রফিকুল হক, বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন, সহ-সভাপতি হাফিজ শহির উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আল আমিন, সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা নোমান আহমদ হামিদী।

উপস্থিত ছিলেন, বিশিষ্ট আইনজীবী লিয়াকত সরকার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মাহমুদুর রহমান, সাংবাদিক সৈয়দ জহিরুল হক, জমিয়তে উলামায়ে ইসলাম নেতা মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস টাওয়ার হ্যামলেটস শাখার সভাপতি মাওলানা মুহিউদ্দিন খান, আলহাজ্ব বদরুল ইসলামসহ আরও শতাধিক ব্যক্তিবর্গ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব শায়খুল হাদিস আল্লামা মানুনুল হক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি প্রখ্যাত মুফাসসিরে কোরআন মাওলানা জুনাইদ আল হাবিব, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা কুরবান আলী কাসেমী, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা সাখাওয়াত হোসেন রাজি, মুফতি মনির হোসেন কাসেমী, মাওলানা এহছানুল হক সহ কারাগারে বন্দি সকল উলামায়ে কেরাম রাজনৈতিক নেতৃবৃন্দের অবিলম্বে মুক্তির দাবি জানান।

কিউএনবি/অনিমা/২১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit