রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

শেহজাদ ঝড়ে ঢাকার শুভ সূচনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ৬৫ Time View

 

স্পোর্টস ডেস্ক : নানা জল্পনা-কল্পনার পর অবশেষে শুরু হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। দ্বিতীয় ম্যাচে টস জিতে মিনিস্টার ঢাকাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে খুলনা টাইগার্স। হাইভোল্টেজ এ ম্যাচে ব্যাট করতে নেমে মোহাম্মদ শেহজাদের ব্যাটিং ঝড়ে শুভ সূচনাই করেছে মাহমুদুল্লাহ-তামিমের দল।

শুক্রবার শুরু হওয়া উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম। তবে তামিম ইকবালকে সঙ্গী করে মোহাম্মদ শেহজাদের ব্যাটিং ঝড়ে ৭ ওভারে ৬০ রান তুলে শুভ সূচনাই করেছে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন ঢাকা।

দর্শনীয় বেশকটি বাউন্ডারির মারে আফগান মারকুটে ওপেনার শেহজাদ ২৪ বলে ৪১ রান করে এবং তামিম ইকবাল ১৬ বলে ১৬ রান নিয়ে ক্রিজে আছেন। 

এবারের আসরে ঢাকা ও খুলনা দুই দলেরই এটি প্রথম ম্যাচ। মিনিস্টার গ্রুপের মালিকানাধীন মিনিস্টার ঢাকা প্রথমবারের মত বিপিএলে অংশ নিচ্ছে এবারই। খুলনা টাইগার্সের অবশ্য খেলার অভিজ্ঞতা আছে। মুশফিকুর রহিমের নেতৃত্বে গত আসরে দলটি রানার-আপ হয়েছিল। এবারও দলটিকে নেতৃত্ব দিচ্ছেন মুশফিক।

এদিকে, ঢাকা তাদের উদ্বোধনী ম্যাচে পাচ্ছে না তারকা পেসার মাশরাফি বিন মুর্তজাকে। আর দলটির একাদশে জায়গা পাওয়া তিন বিদেশি হলেন- আফগানিস্তানের মোহাম্মদ শেহজাদ, শ্রীলঙ্কার ইসুরু উদানা ও ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল।

এছাড়া খুলনা টাইগার্সে বিদেশি কোটায় খেলবেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার, শ্রীলঙ্কার থিসারা পেরেরা ও আফগানিস্তানের নাভিন উল হক।

মিনিস্টার ঢাকা একাদশ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম শেখ, জহুরুল ইসলাম অমি, শুভাগত হোম চৌধুরী, আরাফাত সানি, রুবেল হোসাইন, এবাদত হোসাইন চৌধুরী, মোহাম্মদ শেহজাদ, ইসুরু উদানা ও আন্দ্রে রাসেল।

খুলনা টাইগার্স একাদশ
মুশফিকুর রহিম (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, তানজিদ হাসান তামিম, রনি তালুকদার, ইয়াসির আলী চৌধুরী, থিসারা পেরেরা, শেখ মাহেদী হাসান, ফরহাদ রেজা, সোহরাওয়ার্দী শুভ, নাভিন উল হক ও কামরুল ইসলাম রাব্বি।

কিউএনবি/অনিমা/২১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit