রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

নিষেধাজ্ঞার মধ্যেও ইরান থেকে তেল ক্রয়ের তথ্য দিয়েছে চীন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ১১৮ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ইরান থেকে গত এক বছরের মধ্যে প্রথমবারের মতো তেল আমদানি করার তথ্য দিয়েছে চীনা কাস্টমসের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন। ইরানের ওপর আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা থাকার পরেও চীনের পক্ষ থেকে তেল কেনার এ তথ্য জানানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার কাস্টমস জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন থেকে প্রকাশিত তথ্যে দেখা যায়- ২০২১ সালের ডিসেম্বর মাসে ইরান থেকে দুই লাখ ৬০ হাজার ৩১২ টন অপরিশোধিত তেল কিনেছে। তবে চীনের কোনো কোম্পানি এই তেল কিনেছে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। খবর-পার্সটুডের।

এর আগে ইরান থেকে তেল কেনার বিষয়ে চীন সর্বশেষ তথ্য জানিয়েছিল ২০২০ সালের ডিসেম্বর মাসে। সে সময় বেইজিং জানিয়েছিল-তারা ইরান থেকে পাঁচ লাখ ২০ হাজার টন তেল আমদানি করেছে।

বেসরকারিভাবে চীন ইরান থেকে প্রতিদিন পাঁচ লাখ ব্যারেলের বেশি তেল আমদানি করে থাকে। ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা থাকার পরেও গত আগস্ট থেকে অক্টোবর মাসের মধ্যে গড়ে এই পরিমাণ তেল কিনেছে চীনা কোম্পানিগুলো। তবে ডিসেম্বর মাসে বেইজিং তেল কেনার পরিমাণ বাড়িয়েছিল।

সূত্ররয়টার্স

কিউএনবি/অনিমা/২১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬ :৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit