শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

পারাসেল দ্বীপের ধারে কাছেও আসবে না, মার্কিন যুদ্ধজাহাজকে চীনের হুঁশিয়ারি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ১৫৮ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ চীন সাগরে মার্কিন জাহাজের উপস্থিতির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন। চীনের সামরিক বাহিনী বলেছে, আমেরিকার যুদ্ধ জাহাজগুলোকে দক্ষিণ চীন সাগর থেকে দূরে থাকতে হবে, তারা যেন অবৈধভাবে পারাসেল দ্বীপপুঞ্জের ধারে কাছেও না আসে। দক্ষিণ চীন সাগরে মোতায়েন চীনের লিবারেশন আর্মি বৃহস্পতিবার এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দিয়েছে। 

বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস বেনফোল্ড চীন সরকারের অনুমতি ছাড়া পারাসেল দ্বীপপুঞ্জে প্রবেশ করেছে যার মাধ্যমে চীনের সার্বভৌমত্ব লংঘন হয়েছে। পিপলস লিবারেশন আর্মির বিবৃতিতে আরও বলা হয়, চীনা নৌবাহিনীর এবং বিমানবাহিনী মার্কিন যুদ্ধজাহাজকে অনুসরণ করেছে এবং বিতর্কিত দ্বীপপুঞ্জ এলাকার আশপাশ থেকে জাহাজটিকে চলে যেতে বলেছে।

বহুদিন ধরে দক্ষিণ চীন সাগর নিয়ে আমেরিকা ও চীনের মধ্যে দ্বন্দ্ব চলছে। আমেরিকা বলছে, দক্ষিণ চীন সাগরে বেইজিং কৃত্রিমভাবে দ্বীপ নির্মাণ করে নিজের পানি সীমা বাড়িয়ে নিচ্ছে। এতে আন্তর্জাতিক জাহাজ চলাচলের পথ সংকুচিত হয়ে আসছে। অন্যদিকে, চীন বলছে পারাসেল দ্বীপপুঞ্জ প্রাকৃতিকভাবে তৈরি এবং এটি চীনের নিজের পানি সীমায় অবস্থিত। এ অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতিকে চীন অবৈধ বলে মনে করে। সূত্র: সাউথ চায়না র্মনংি পোস্ট

 

 

কিউএনবি/আয়শা/২১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit