বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মধ্যবর্তী নির্বাচনে হারলে যেসব ক্ষমতা কমে যাবে ট্রাম্পের ১২ কেজির এলপিজি আগেই বিক্রি হচ্ছিল ২৫০০ টাকায়: আসিফ মাহমুদ ব্যবসায়ীদের সন্তুষ্ট করতে গিয়ে সরকার জনগণকে অসন্তুষ্ট করছে: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি করণ জোহরের শো বন্ধ হওয়ায় কেন খুশি হন কারিনা? ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ পেলেন মিঠুন চক্রবর্তী শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

উইল করার আগে বাবার মৃত্যুতেও সম্পত্তি পাবে ভারতীয় হিন্দু নারীরা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ৯৬ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  হিন্দু উত্তরাধিকার আইনের অধীনে এক চাঞ্চল্যকর রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। রায়ে মূল বিষয় হিসেবে উঠে এসেছে হিন্দু নারীর সম্পত্তির অধিকার। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দেশটির সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, উইল ছাড়া মারা যাওয়া হিন্দু মেয়েরা পিতার স্ব-অর্জিত এবং অন্যান্য সম্পত্তির অধিকারী হবে।

শুধু তাই নয়, এখন থেকে সেই অধিকার মেয়েরা পরিবারের অন্যান্য সদস্যদের চেয়ে অগ্রাধিকার ভিত্তিতে পাবে। হিন্দু উত্তরাধিকার আইনের অধীনে হিন্দু নারী এবং বিধবাদের সম্পত্তির অধিকার সম্পর্কিত মাদ্রাজ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিলের ওপর ভারতের সুপ্রিম কোর্ট এমনটাই সিদ্ধান্ত জানিয়েছেন।

দেশটির বিচারপতি এস আব্দুল নাজির এবং কৃষ্ণ মুরারির বেঞ্চ এই রায় ঘোষণা করেন। তারা বলেন, একজন হিন্দু ব্যক্তির মৃত্যুর পর, বিশেষ করে যিনি উইল ছাড়াই মারা যান, তার সম্পত্তি স্ব-অর্জিত হোক বা পারিবারিক সম্পত্তি ভাগ করে প্রাপ্ত হক উত্তরাধিকারীদের মধ্যেই তা বণ্টন করা হবে।

বেঞ্চ এ বিষয়ে ৫১ পৃষ্ঠার রায় লিখেন। ‘পিতার মৃত্যুর পর এই ধরনের সম্পত্তি কন্যাকে দেওয়া হবে কিনা, যিনি উইল না করেই মারা গিয়েছিলেন এবং যার অন্য কোনো আইনি উত্তরাধিকারী নেই’- এমনটি প্রশ্নও বিচারপতি মুরারি বিবেচনায় নেন।

সবকিছু বিবেচনা করার পরই এই রায় দেওয়া হয়। এখন থেকে হিন্দু পিতার মৃত্যুর পর তার সম্পত্তির ওপর সম্পূর্ণ অধিকার রয়েছে তার কন্যার।

সূত্র: হিন্দুস্তান টাইমস

কিউএনবি/অনিমা/২১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit