শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম
টেস্ট ক্রিকেটকে অপমান করেছে পাকিস্তান যে কারণে এক বছরের কম বয়সি শিশুর মধু খাওয়া উচিত নয় আহত সেনা কর্মকর্তাকে সিএমএইচে দেখতে গেলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা জোটে আপাতত নতুন দেশ নয়: পাকিস্তান সৌদি-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি নিয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা-সাবালেঙ্কা মহারণ মুক্তির আগেই ৬০০ কোটি টাকার অগ্রিম টিকিট বিক্রি, রেকর্ড গড়ল ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ভোট না দিলে ‘নরকে যেতে হবে’, রিপাবলিকানদের হুশিয়ারি ট্রাম্পের বিনা অপরাধে ১৫ বছরের বন্দিজীবনের করুণ কাহিনী শোনালেন এই মুসলিম লেখক বিরোধী দলের একটি যৌক্তিক পরামর্শও নিচ্ছে না সরকার: ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে শিশুসহ বরফে জমা চার মৃতদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ৯৮ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সীমান্তের কাছে তুষারে ঢাকা একটি মাঠ থেকে খুব ছোট এক বাচ্চাসহ চারজনের মৃতদেহ উদ্ধার করেছে কানাডার পুলিশ। অতি শীতল আবহাওয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। সেখানে তখন তাপমাত্রা ছিল মাইনাস ৩৫ ডিগ্রি (শূন্যেরও ৩৫ ডিগ্রি নিচে)। বুধবার ম্যানিটোবা প্রদেশের এমারসনে লাশগুলো পাওয়া যায়। এগুলো ছিল একজন পুরুষ, একজন নারী, একজন বালক ও খুব ছোট এক শিশুর মৃতদেহ। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, তারা ভারতীয় বলে ধারণা করা হচ্ছে। দৃশ্যত তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছিলেন। এই পথ দিয়ে অনেক বাঙালিও যায়।

 ম্যানিটোবা রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) এর সহকারি কমিশনার জেন ম্যাকলাচি বৃহস্পতিবার সাংবাদিকদের খবরটি জানান। তিনি একে চরম দুঃখজনক একটি বিষয় বলে অভিহিত করেন। পুলিশ জানায়, বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় যুক্তরাষ্ট্রের সীমান্ত টহল দল কানাডীয় পুলিশকে সতর্ক করে দিয়ে জানায়, তারা ওই এলাকা দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা একদল লোককে গ্রেপ্তার করেছে। ওই স্থানটি অবৈধ সীমান্ত পারাপারের জন্য পরিচিত। আটক লোকদের একজনের কাছে ছোট বাচ্চার জিনিসপত্র থাকলেও তার সঙ্গে কোনো বাচ্চা ছিল না।  

তখন ওই এলাকায় সীমান্তের দুপাশেই তল্লাশি চালানো হয়। কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্র সীমান্ত থেকে মাত্র ২৫ থেকে ৩৫ ফুট  দূরত্বের মধ্যে মৃতদেহগুলো পাওয়া যায়। এরপর বরফের মধ্যে চলার উপযোগী যান ব্যবহার করে গভীর তুষারের মধ্যে রাত পর্যন্ত অনুসন্ধান চলে।  
সূত্র: বিবিসি।

 

 

কিউএনবি/আয়শা/২১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit