বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

অনড় বরিস জনসন; ভীতিপ্রদর্শনের অভিযোগ জ্যেষ্ঠ এমপির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ১২৮ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : লকডাউনের সময় বিধি ভেঙে ১০ ডাউনিং স্ট্রিটের বাসভবনে পানীয় পার্টির ঘটনার জেরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের পদত্যাগ চাচ্ছেন নিজের রক্ষণশীল দলের এমপিরা। এমন প্রেক্ষাপটে বরিস জনসন আগামী সাধারণ নির্বাচনেও দলনেতা হিসেবে লড়াইয়ের অঙ্গীকার করেছেন। নিজ দলের  এমপিরা অনাস্থা ভোট ডাকলে তাতে জিতবেন বলে বুধবার দৃঢ় প্রত্যয় প্রকাশ করেছেন বরিস জনসন।

এদিকে জ্যেষ্ঠ নেতা উইলিয়াম রাগ রক্ষণশীল দলের বিরুদ্ধে বিদ্রোহী এমপিদের ব্ল্যাকমেইল করার অভিযোগ করেছেন। তিনি বলেছেন, দলের মন্ত্রী নেতারা বিদ্রোহী এমপিদের চাপ দিচ্ছেন ও ভয় দেখাচ্ছেন। তিনি দাবি করেছেন, জনসনের বিরুদ্ধে দাঁড়ানো বলে সন্দেহভাজনদের নেতিবাচক প্রচারের মাধ্যমে ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে উইলিয়াম রাগের অভিযোগের ব্যাপারে তারা কিছু জানেন না। ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র যোগ করেন, যদি এই দাবিগুলোকে সমর্থন করার মতো কোনো প্রমাণ থাকে তবে আমরা এটি খুব সাবধানে খতিয়ে দেখব।

বিরোধী শ্রমিক দলের উপপ্রধান অ্যাঞ্জেলা রেইনার দাবিগুলোকে ‘ভয়ানক’ বলে আখ্যায়িত করেছেন। লিবারেল ডেমোক্রেটিক নেতা স্যার এড ডেভি বরিস জনসনের বিরুদ্ধে ‘প্রধানমন্ত্রীর চেয়ে বরং একজন মাফিয়া বসের মতো’ আচরণ করার অভিযোগ তুলেছেন। রক্ষণশীল দলের কমপক্ষে সাতজন এমপি প্রধানমন্ত্রী বরিস জনসনকে প্রকাশ্যে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। তাঁর বিরুদ্ধে আরো ২০ জনের বেশি আনুষ্ঠানিকভাবে বিদ্রোহের জন্য একজোট হয়েছেন বলে জানা গেছে। রাজনৈতিক সমস্যা ছাড়াও প্রায় ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি কমিয়ে আনতে লড়াই করছেন বরিস জনসন।

রক্ষণশীল দলের বর্ষীয়ান এমপি ও সাবেক মন্ত্রী ডেভিড ডেভিস বুধবার রাতে তাঁকে উদ্দেশ করে বলেন, ঈশ্বরের নামে বলি, আপনি এবার যান। টিভি নেটওয়ার্ক চ্যানেল ফোর এর একটি নতুন জরিপ বলেছে, যদি আগামী নির্বাচনে বরিস জনসনই নেতৃত্ব দেন তাহলে দলের ২০১৯ সালে বিজয়ী প্রার্থীদের অনেকেই হেরে যাবেন। জরিপে বিরোধী লেবার দল সার্বিকভাবে ১১ পয়েন্ট বেশি পেয়েছে।
সূত্র : এএফপি ও বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/২০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit