সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম
কিডনি আবার গজাবে, দালালের এমন কথায় গ্রামটির নাম ‘কিডনি ভ্যালি’ আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন

সরিষাবাড়ীতে দুই প্রার্থীর সংঘর্ষে একজন গুলিবিদ্ধ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ১৫৭ Time View

 

ময়না আকন্দ,জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৯জানুয়ারি) মধ্যরাতে পিংনা ইউনিয়নের চর নলসন্ধ্যা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পিংনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য পদে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোরগ প্রতীকের সুরুজ্জামান (সুরু) ও ফুটবল প্রতীকের মো.নুরুল ইসলামের লোকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার গভীর রাতে (আনুমানিক ২.৩০টার দিকে) উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে গুরুতর আহত হজরত আলী (৪০) নামে একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউনিয়ন পরিষদের সদস্য প্রার্থী সুরুজ্জামান (সরু) অভিযোগ করে বলেন, নির্বাচনের প্রতিদ্বন্দ্বী নুরুল ইসলাম তার লোকজন নিয়ে আমার বাড়িতে হামলা করে। হামলাকারীদের গুলিতে আমার ভাতিজা হজরত আলী গুলিবিদ্ধ হন। নুরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, সুরুজ্জামান (সরু) কলহবাজ লোক। নিজেরাই গণ্ডগোল করে আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক বলেন, এ বিষয়ে এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/২০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit