সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম
কিডনি আবার গজাবে, দালালের এমন কথায় গ্রামটির নাম ‘কিডনি ভ্যালি’ আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন

সিরাজগঞ্জ আদালতে অচলাবস্থা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ১৪৩ Time View

 

ডেস্ক নিউজ : সিরাজগঞ্জে আইনজীবী এবং আদালত কর্মচারীদের মধ্যে সৃষ্ট সমস্যা আরো প্রকট আকার ধারন করেছে। এ সমস্যা সমাধানে ব্যর্থতার অভিযোগ এনে টানা পাঁচদিনের মত আদালত বর্জন অব্যাহত রেখে জেলা জজ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অপসারণ এবং অভিযুক্ত কর্মচারীদের শাস্তির দাবিতে মিছিল-সমাবেশ করেছে আইনজীবীরা। বৃহস্পতিবার সকালে আদালত প্রাঙ্গনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এরপর একই দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্বারকলিপি প্রদান করেন তারা এবং আইনজীবী সমিতিতে সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়।  

সংবাদ সন্মেলনে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রউফ পান্না বলেন, আইনজীবী ও স্টোনোগ্রাফারের মধ্যে সৃষ্ট সমস্যা সমাধাকল্পে জেলা জজ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে লিখিত ভাবে অবগত করা হয়েছে। কিন্ত ঘটনার ৮দিন অতিবাহিত হলেও বিষয়টি সমাধাকল্পে তারা কোনো উদ্যোগ গ্রহণ করেননি। উল্টো অভিযুক্ত স্টোনোগ্রাফার ইউসুফ আলী পলাতক থেকেও আইনজীবীদের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা দায়ের করেছেন। আর তার পক্ষ অবলম্বন করে আদালতের কর্মচারীরা এজলাস ও অফিস কক্ষ বন্ধ রেখে আপত্তিকর ব্যানার হাতে আইনজীবীদের বিরুদ্ধে অবৈধভাবে মিছিল-সমাবেশ করেছেন। এটা শিষ্টাচার বর্হিভূত ও চরম অনৈতিক।

এ কারণে জেলা ও দায়রা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে অন্যত্র বদলী, আইনজীবীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, স্টোনোগ্রাফার ইউসুফ আলীকে গ্রেপ্তার ও দুর্নীতিবাজ কর্মচারীদের অপসারণ দাবী করেন তিনি। সংবাদ সন্মেলনে আইনজীবী সমিতির সভাপতি মীর রুহুল আমিন বাবুসহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।    

 

 

কিউএনবি/আয়শা/২০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit