মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

নওগাঁয় চেম্বারের সাধারন সভায় সদস্য জনপ্রতিনিধি ও দেশের খ্যাতিমান ব্যবসায়ীদের সম্বর্ধনা প্রদান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ১৩৪ Time View

 

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহষ্পতিবার দুপুরে শহরের বালুডাঙ্গা বাস টার্মিনাল সংলগ্ন নওগাঁ কনভেনশন সেন্টারে এক বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নওগাঁ চেম্বারের সদস্য যারা উপজেলা চেয়ারম্যান, মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তাদের সংর্ধনা প্রদান করা হয়। এ ছাড়াও নওগাঁর কৃতি সন্তান দেশের খ্যাতিমান তিন ব্যবসায়ীকে স্বর্নপদক প্রদান করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যুক্ত হয়ে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও এফবিসিসিআই’র পরিচালক ইকবাল শাহরিয়ার রাসেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সাংসদ ছলিম উদ্দিন তরফদার ও নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) আসনের সাংসদ আনোয়ার হোসেন হেলাল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বেলকোন গ্রুপের চেয়ারম্যান বেলাল হোসেন, রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, চেম্বারের সহসভাপতি মোস্তাফিজুর রহমান টুনু, নওগাঁ সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, পত্নীতলা উপজেলা চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, সদর উপজেলার বলিহার ইউনিয়নের চেয়ারম্যান মাশরেফুর রহমান মাহিন ও সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদা সুলতানা তৃপ্তি।

পরে চেম্বারের সদস্য যারা জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে পাঁচজন উপজেলা চেয়ারম্যান, দুইজন মেয়র এবং নয়জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে সংর্ধনা দেয়া হয়। এ ছাড়াও ব্যবসার ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় নওগাঁ’র কৃতি সন্তান রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ভিয়েলা টেক্সট গ্রুপের চেয়ারম্যান রেজাউল হাসনাত ডেভিড এবং বেলকন গ্রুপের চেয়ারম্যান বেলাল হোসেনকে স্বর্নপদক প্রদান করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit