মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

নওগাঁয় শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কমিনিউনিটি ক্লিনিকে প্রিন্টার বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ১৩১ Time View

 

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় চলতি শীত মৌসুমে শীতার্ত গরীব ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও সদর উপজেলার ৩১টি কমিনিউনিটি ক্লিনিকে উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর আওতায় প্রিন্টার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ অডিটেরিয়ামে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে শীতার্ত গরীব ও দুঃস্থ ৫শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও সদর উপজেলার ৩১টি কমিনিউনিটি ক্লিনিকে প্রিন্টার বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতবস্ত্র ও প্রিন্টার বিতরণ করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন। সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মলকৃষ্ণ সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা,সদর থানা আওয়ামীলীগের সভাপতি মাহবুবুল হক কমল, সাধারন সম্পাদক মোঃ জালাল হোসেন প্রমূখ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit