বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম
‘হাসিনা যা বলছেন সেটা ওনার বিষয়, ভারত সরকার দায় নেবে না’ অবৈধ ইসরায়েলি বসতির বিরুদ্ধে ৮ মুসলিম দেশের বিবৃতি, কঠোর ব্যবস্থার আহ্বান রুমিন ফারহানার বক্তব্যে উত্তপ্ত সংসদ রাজধানীতে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৪ ঢামেক হাসপাতালে লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধান আইন-বিধি মেনেই: দুদক সচিব এক দিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিলারে ফাটল: সংসদে সেতুমন্ত্রী হরমুজ প্রণালীর কাছে মার্কিন সাবমেরিন ড্রোন আটক করেছে ইরান ভয়াবহ হাম প্রাদুর্ভাবের মুখে বাংলাদেশ, বাড়ছে শিশু মৃত্যুর ঝুঁকি: রয়টার্সের প্রতিবেদন

জাতিসংঘের প্রস্তাব ফেরালেন মের্কেল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ১১৪ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির সাবেক চ্যান্সেলার অ্যাঙ্গেলা মের্কেলকে জাতিসংঘে উচ্চ পর্যায়ের পরামর্শদাতা কমিটির প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিলো, যা তিনি ফিরিয়ে দিয়েছেন। মের্কেলের অফিস ও জাতিসংঘ সূত্র এ তথ্য জানিয়েছে। খবর ডয়চে ভেলের। জানা গেছে, গত সপ্তাহে মের্কেল ফোনে গুতেরেসের সঙ্গে কথা বলেন। তিনি সেক্রেটারি জেনারেলকে ধন্যবাদ জানান এবং বলেন, ওই পদ তিনি নিতে পারছেন না। জাতিসংঘের সূত্র জানাচ্ছে, জানুয়ারি থেকে এই কমিটি কাজ শুরু করেছে। এটা গুতেরেসের কাছে খুবই গুরুত্বপূর্ণ কমিটি।

এই কমিটি গ্লোবাল পাবলিক গুডস চিহ্নিত করবে এবং কোন কোন ক্ষেত্রে সরকারগুলির আরো উন্নতি দরকার সেটাও জানাবে। কীভাবে সরকারগুলো লক্ষ্যপূরণ করতে পারে, সেবিষয়েও কমিটি জানাবে বলে জাতিসংঘের সূত্র উদ্ধৃত করে জার্মানির মিডিয়া জানিয়েছে। উল্লেখ্য, ১৬ বছর ধরে জার্মানির চ্যান্সেলার ছিলেন মের্কেল। ৬৭ বছর বয়সি এই রক্ষণশীল রাজনীতিক গত বছরের শেষে রাজনীতি থেকে অবসর নিয়েছেন। তিনি আর জাতীয় নির্বাচনে দাঁড়াননি। অবসর নেয়ার আগে তিনি রাজনীতি-পরবর্তী সময় কীভাবে কাটাবেন, তা নিয়ে কোনো কথা বলেননি।

 

 

কিউএনবি/আয়শা/২০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit