বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম
মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি  দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের রাঙামাটিতে মধ্যরাতে বিদ্যালয়ের প্রহরীকে হত্যাচেষ্টার অভিযোগ নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের চৌগাছায় হাজরাখানা স্কুলের ছাদে মাইকের হর্ন, নিচে জেনারেটর বলুহ মেলায় শব্দদূষণে ব্যাহত হচ্ছে শ্রেণি কার্যক্রম তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে কৃষকদের সচেতন হতে হবে: রাষ্ট্রপতি রিয়াল মাদ্রিদের দুর্বলতা খুঁজে পেলেন মরিনিও এখনই ইয়েমেন সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: বিশ্লেষক একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে

শীতে শিশুদের কানের যত্নে কী করবেন?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ১০৪ Time View

 

লাইফ স্টাইল ডেস্ক :  এক তো শীতকাল, এদিকে দ্রুত বেড়ে চলেছে করোনা সংক্রমণ। সবকিছু মিলিয়ে ঘরের শিশুদের নিয়ে চিন্তার শেষ নেই অভিবাবকদের। সাধারণত শীতকালে বিভিন্ন সংক্রমণে আক্রান্ত হয় শিশুরা। তার মধ্যে কানের সমস্যা অন্যতম।

কানে ব্যথা, সেই সংক্রান্ত জ্বর, কান থেকে পুঁজ বেরোনো ইত্যাদি নানা সমস্যায় জেরবার হতে হয় বহু মানুষকেই। আর এই সমস্যা থেকে দূরে থাকতে সচেতনতা ও সর্তকর্তা সাথে কিছু ঘরোয়া সাবধনতা অবলম্বন করলে সুবিধা মিলতে পারে।

দেখে নেওয়া যাক ঘরোয়া সাবধনতাগুলো কী কী –

বাইরে বেরোলেই পরতে হবে কান ঢাকা পোশাক। মাফলার, মাঙ্কি টুপি থেকে এখনকার বাহারি কানঢাকা, সুবিধা মতো কিছু একটা পরে নিলেই হল। এতে ঠাণ্ডা তো কমেই, আটকায় ধুলো ময়লা ও জীবাণুও।

যে কোনও সংক্রমণ প্রতিরোধ করতেই মজবুত করতে হয় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। আর তার জন্য প্রয়োজন সঠিক পুষ্টি। কানের সংক্রমণ আটকাতে সন্তানকে খাওয়ান প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার। সঙ্গে খেতে হবে প্রচুর পরিমাণ পানি।

ঘরের পরিবেশ রাখুন খোলামেলা। পর্যাপ্ত রোদ, আলো, হওয়া মিললে দূরে থাকে জীবাণু। কানে সংক্রমণের সমস্যা থাকলে ধোঁয়া থেকেও দূরে থাকা উচিত বলে মত বিশেষজ্ঞদের।

খেয়াল রাখুন দেহের গড় উষ্ণতা যেন বজায় থাকে। শীতের পোশাকের সঙ্গে সঙ্গে উষ্ণ পানীয় খেলেও বজায় থাকে দেহের উষ্ণতা।

অন্যান্য সংক্রমণ থেকেই কানের সমস্যা দেখা দিতে পারে। বিশেষত গলা ও মাড়ির সমস্যার চিকিৎসা সময় মতো না হলে তা কানের সমস্যা তৈরি করতে পারে।

তবে মনে রাখবেন কোনও সমস্যাই বেশি বাড়তে দেওয়া উচিত নয়। সমস্যা হলে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ পত্র খেলে অল্প দিনেই শেষ হতে পারে সমস্যা।

সূত্রঃ আনন্দবাজার অনলাইন

কিউএনবি/অনিমা/২০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit