শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসঁফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। রাঙামাটিতে কোতোয়ালি পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮ কালো গাউনে বাজিমাত রাশমিকার কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধনা এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মালয়েশিয়ার কাছে হেরে যে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ ডেপুটি স্পিকারের উদ্দ্যেগে : দুর্গাপুরে চলছে সিসি ক্যামেরা স্থাপন গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ,নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় এক লাখ টাকায় ভোটার হচ্ছে রোহিঙ্গা

কারিতাসের বছরব্যাপী সূবর্ণজয়ন্তী উৎসবের উদ্বোধন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ১৩২ Time View

 

সিলেট প্রতিনিধি : সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাওয়া, বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর পেছনে উন্নয়ণ সহযোগীদের অবদান অনেক। বাংলাদেশের সূবর্ণজয়ন্তীতে কারিতাসসহ সকল উন্নয়ণ সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানাই। জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে আগামিতে এই সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানাই। কারিতাস বাংলাদেশ এর সুবর্ণজয়ন্তী উপলক্ষে সিলেট অঞ্চলের আয়োজিত বছরব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। গতকাল বুধবার বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে খাদিমনগরস্থ কারিতাস বাংলাদেশ এর সিলেট আঞ্চলিক কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা ও কারিতাস পতাকা উত্তোলন, জুবিলীর বেলুন ও কবুতর উড়ানো, জুবিলীর বৃক্ষরোপণ, সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৫০টি প্রদীপ প্রজ্জ্বলন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সিলেট ক্যাথলিক ধর্মপ্রদেশর ধর্মপাল বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ’র সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার, খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট আফছর আহমদ, কারিতাস বাংলাদেশ’র নির্বাহী পরিচালক মি. সেবাষ্টিয়ান রোজারিও, কারিতাস ঢাকা অঞ্চল’র আঞ্চলিক পরিচালক মি. জ্যোতি গমেজ, কারিতাস সিলেট অঞ্চল’র মি. আঞ্চলিক পরিচালক, বনিফাস খংলা, সাবেক আঞ্চলিক পরিচালক মি. জন মন্টু পালমা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কারিতাস বাংলাদেশ সিলেট অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. বনিফাস খংলা। অনুষ্ঠানে সিলেট বিভাগের বিভিন্ন ধর্মপল্লীর পাল পুরোহিতগন ও কারিতাস বাংলাদেশ-এর সাবেক ও বর্তমান কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি দেবজিৎ সিংহ তার বক্তব্যে আরো বলেন, অনেক ত্যাগ, সংগ্রামের মধ্যদিয়ে প্রিয় মাতৃভুমি বাংলাদেশের জন্ম। জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশের সর্বস্তরের জনতা মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। মহান মুক্তিযুদ্ধের চেতনায় জন্ম নেয়া স্বাধীন সার্বভৌম বাংলাদেশের উন্নয়ণ এই চেতনায় বিশ্বাসীদের দ্বারাই সম্ভব, অন্য কেউ তা চাইবেনা। নিজ নিজ দায়বোধ থেকে যে বা যারা রাষ্ট্র ও জনগণেরকল্যাণে কাজ করে যাচ্ছেন সেসব ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থার জন্য শুভ কামনা রইলো।

 

 

কিউএনবি/আয়শা/১৯শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit