শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার অস্ত্র চুক্তির সিদ্ধান্ত, কড়া হুঁশিয়ারি কিমের হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত তিব্বত সীমান্তে বাঁধে ভাঙন নতুন করে বন্যার শঙ্কায় নেপালে সতর্কতা জারি ‘পিংক বাসে’ উঠে যে অভিজ্ঞতার কথা জানালেন পিয়া জান্নাতুল নতুন জুটি ও সিক্যুয়েল নিয়ে ফিরছেন ইয়ুমনা জায়েদি সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত গবেষণাক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ঢাবি’র ৬২ জন গবেষককে সম্মাননা প্রদান আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, মা-ছেলে গুলিবিদ্ধ মার্তিনেজকে ‘পানির দামে’ পেয়ে গেল চেলসি রোহিঙ্গাদের ফেরার পথ বন্ধ, ন্যায়বিচার কি অর্থহীন হয়ে যাবে?

চলন্ত বাসে হঠাৎ আগুন, ভিডিও ভাইরাল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ১০৮ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের গুজরাটে চলন্ত বাসে হঠাৎ আগুন লেগে অন্তত দুই জনের মৃত্যু হয়েছে।  এই ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। বুধবার ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। সুরাটের ভারাছা এলাকায় স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। 

সুরাট মিউনিসিপ্যাল করপোরেশনের (এসএমসি) অগ্নি নির্বাপক কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বাসটিতে সে সময় ১৬ জন আরোহী ছিল। তাদের মধ্যে সবাই নামতে পারলেও এক নারী বাসেই আটকা পড়ে জীবন্ত দগ্ধ হন। আরেক যাত্রীর হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। 

বাসটির মাত্র একটি দরজা ছিল।  আগুন লাগার পর যাত্রীদের চিৎকারে পথচারীরা তাদের উদ্ধারের চেষ্টা করেন।  স্থানীয়রা ওই সময়ের ভিডিও মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে তা ভাইরাল হয়। ভাইরাল ভিডিওতে জ্বলন্ত বাসের সামনে পথচারীদের দাঁড়িয়ে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করতে দেখা গেছে। 

শর্ট সার্কিট থেকে বাসটিতে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। 
 

কিউএনবি/আয়শা/১৯শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit