বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম
মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি  দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের রাঙামাটিতে মধ্যরাতে বিদ্যালয়ের প্রহরীকে হত্যাচেষ্টার অভিযোগ নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের চৌগাছায় হাজরাখানা স্কুলের ছাদে মাইকের হর্ন, নিচে জেনারেটর বলুহ মেলায় শব্দদূষণে ব্যাহত হচ্ছে শ্রেণি কার্যক্রম তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে কৃষকদের সচেতন হতে হবে: রাষ্ট্রপতি রিয়াল মাদ্রিদের দুর্বলতা খুঁজে পেলেন মরিনিও এখনই ইয়েমেন সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: বিশ্লেষক একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে

ডিম ছাড়াই বানান ওমলেট! রেসিপি জেনে নিন..

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ১০৬ Time View

 

লাইফ স্টাইল ডেস্ক : ওমলেট বলতে প্রথমেই ডিমের অমলেটের কথাই মাথায় আসে। ডিম, পিঁয়াজ কুঁচি, টমেটো কুঁচি, কাঁচা মরিচ কুঁচি ও লবণ দিয়ে তৈরি ওমলেটের নাম শুনলেই জিভে পানি চলে আসে। তবে জানেন কি, ডিম ছাড়াও ওমলেট বানানো যায়? নিশ্চয়ই অবাক হচ্ছেন! শীতের সকাল বা বিকেলের চটজলদি এই রিসিপি বানিয়ে বাড়ির সকলের মন জয় করতে পারেন আপনি।

জেনে নিন, কীভাবে তৈরি করবেন ডিম ছাড়া অমলেট..

উপকরণ

এক কাপ বেসন, ১/৪ কাপ চিজ, ১/৩ কাপ ময়দা, এক চা চামচ বেকিং সোডা, প্রয়োজনমতো মাখন, এক টেবিল চামচ কেশর (ভেজানো), একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুঁচি, হাফ ইঞ্চি আদা, একটা টমেটো, দু’টো আলু ছোট ছোট করে কাটা, পরিমাণমতো ধনে পাতা, দু’টো কাঁচা মরিচ, পরিমাণমতো গোলমরিচ, এক কাপ দুধ, স্বাদমতো চিনি ও লবণ আর পরিমাণমতো পানি।

তৈরির পদ্ধতি

> বেসন, ময়দা, লবণ, চিনি, এবং কেশর পানি মিশিয়ে ব্যাটার তৈরি করুন। এরপর তাতে দুধ, পানি এবং বেকিং সোডা যোগ করুন, ভালোভাবে কচলিয়ে নিন। খেয়াল রাখবেন যাতে কোনও দানা না থাকে, একেবারে মসৃণ ব্যাটার তৈরি করতে হবে। এর জন্য হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করতে পারেন।

> এবার একটি নন-স্টিক প্যান বসান গ্যাসে। তাতে মাখন গলিয়ে সেটা ব্যাটারের বাটিতে ঢেলে দিন এবং ভালভাবে কচলিয়ে নিন।

> ওই একই নন-স্টিক প্যানে তেল/মাখন দিন। গরম হয়ে গেলে তাতে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুঁচি, আদা ও টমেটো কুঁচি দিয়ে ভালো করে ভাজুন।

> এরপর ধনেপাতা দিয়ে হালকা ভাজুন। এবার এতে ব্যাটার ঢেলে প্যানটি ঘোরান যাতে এটি চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়ে।

> নীচের দিকটি ভালো করে না হওয়া পর্যন্ত রান্না করুন। এরপর, একপাশে গ্রেটেড চিজ দিন এবং রোল করুন।

> আরেকটি প্যান নিন এবং এতে তেল গরম করে, টমেটো ও আলু দিন। নুন এবং গোলমরিচ গুড়া দিয়ে ভাজুন এবং হালকা বাদামি রঙের হওয়া পর্যন্ত রান্না করুন।

> ভাজা টমেটো এবং আলু দিয়ে গরম গরম পরিবেশন করুন।

সূত্র: এই সময়

কিউএনবি/অনিমা/১৯ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit