রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

পাকিস্তানে পুলিশ ও টিটিপির গোলাগুলি, নিহত ৩ জন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ৯২ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পুলিশের সঙ্গে স্থানীয় তালেবান সদস্যদের গুলি বিনিময়ে গতকাল মঙ্গলবার এক পুলিশ সদস্য ও দুই হামলাকারী নিহত হয়েছেন। এতে দুজন আহতও হয়েছেন। কঠোর নিরাপত্তার চাদরে ঘেরা ইসলামাবাদে জঙ্গিদের হামলার ঘটনা খুব কম। গতকাল সোমবার রাতে ওই বন্দুকযুদ্ধ সংঘটিত হয়। নিষিদ্ধ তেহরিক-ই-তালেবানের (টিটিপি) দুই সদস্য একটি মোটরসাইকেল থেকে পুলিশ চেকপয়েন্ট উদ্দেশ্য করে গুলি চালালে দুপে গুলি বিনিময় হয়। 

পুলিশ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তেহরিক-ই-তালেবান পুলিশ চেকপয়েন্টে হামলার দায় স্বীকার করেছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশেদ আহমেদ সামনে আরো সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করেছেন। সাম্প্রতিক বছরগুলোতে ইসলামাবাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী রাশেদ আহমেদ সাংবাদিকদের বলেছেন, ‘এই হামলা ইঙ্গিত করছে, ইসলামাবাদে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হয়েছে। এটি চলতি বছরের প্রথম সন্ত্রাসী হামলা। আমাদের সতর্ক থাকতে হবে।’

টিটিপি আফগানিস্তানের তালেবানের একটি শাখা। গত বছরের শেষের দিকে পাকিস্তান সরকার জানিয়েছিল, আফগানিস্তানের তালেবানের মধ্যস্থতায় টিটিপি’র সঙ্গে একমাসের যুদ্ধবিরতির সমঝোতা হয়েছে। তবে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়েনি। এর মেয়াদ গত বছরের ৯ ডিসেম্বর শেষ হয়। 

সূত্র : এএফপি

 

 

কিউএনবি/আয়শা/১৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit