শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

কুষ্টিয়ায় হত্যা মামলার আসামী প্রতিপক্ষের হামলায় নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ১৩৭ Time View

 

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপরা ইউনিয়নে হত্যা মামলার আসামী এলাকায় ফিরে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার দিকে পাহাড়পুর গ্রামে স্থানীয় মন্ডল গ্রুপের হামলায় লস্কর গ্রুপের আমিরুল ইসলাম (৫৫) নামের একজন ব্যক্তি নিহত হন। তিনি একই গ্রামের মৃত সাজ্জাদ হোসেনের ছেলে। এলাকাবাসী জানান, ১ বছর পূর্বে পাহাড়পুর গ্রামে লস্কর গ্রুপের হামলায় মন্ডল গ্রুপের নেহেদ ও বকুল নামের দুই সহোদর নিহত হন।

সেই হত্যা মামলার আসামী আমিরুল সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে এলাকায় আসেন। এলাকায় আসার পর থেকেই মন্ডল গ্রুপের সাথে তাদের সংঘর্ষ শুরু হয়। মঙ্গলবার বিকেলে দু গ্রুপ আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালীন মারাত্মক আহত অবস্থায় আমিরুল কে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, হত্যা মামলার আসামীরা জামিনে মুক্তি পেয়ে এলাকায় আসায় বিরোধী পক্ষের সাথে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit