সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

‘লবিস্ট নিয়োগে বিএনপি মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করছে’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ১০৯ Time View

 

ডেস্ক নিউজ : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিভিন্ন নামে বিএনপি ১২টির বেশি লবিস্ট ফার্মের সঙ্গে চুক্তি করেছে। তারা এ ক্ষেত্রে মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করছে। অর্থাৎ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য তারা প্রতিষ্ঠান হিসেবে লবিস্ট নিয়োগ করে এ কাজ করছে। আজ মঙ্গলবার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

তথ্যমন্ত্রী বলেন, আমরা বহুদিন ধরে বলে আসছি বিএনপি এবং তার নেতৃত্বাধীন জোট বাংলাদেশের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। হয়তো অনেকের মনে প্রশ্ন আছে। প্রকৃতপক্ষে বিএনপি লবিস্ট ফার্ম নিয়োগ করে যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর বিভিন্ন দেশে দেশবিরোধী ষড়যন্ত্র করছে। দেশের উন্নয়ন ও অগ্রগতি রুখে দিতে বিএনপি লবিস্ট ফার্ম নিয়োগ করে যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর বিভিন্ন জায়গায় বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র করছে।

তিনি আরো বলেন, বিএনপি রাজনৈতিক দল হয়েও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত এবং তার দালিলিক প্রমাণ আমাদের কাছে আছে। তাদের কি দেশে রাজনীতি করার অধিকার আছে? তারা প্রকৃতপক্ষে জনগণের ওপর বিশ্বাস করে না। তারা মনে করছে, এ ধরনের প্রপাগান্ডা চালিয়ে কেউ তাদের কোলে করে এনে ক্ষমতায় বসিয়ে দেবে। এ দেশে ক্ষমতার মালিক জনগণ। জনগণ যাদের মনে করবে তাদের ক্ষমতায় বসাবে।

তিনি বলেন, আওয়ামী লীগ সব সময় জনগণের শক্তির ওপর ভর করেই দেশ পরিচালনা করেছে, রাষ্ট্রক্ষমতায় গিয়েছে। সুতরাং বিদেশে প্রপাগান্ডা ছড়িয়ে দেশের ভাবমূর্তি যে ক্ষুণ্ণ করা হচ্ছে, সেটির বিরুদ্ধেও অবশ্যই সরকারের বিভিন্ন মেকানিজম কাজ করছে। সরকারের পররাষ্ট্র দপ্তরসহ সরকারের অন্য মেকানিজমগুলো কাজ করছে বলেও জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit