বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস নওগাঁয় হত্যা মামলায় আসামি সাংবাদিক; জানেন না বাদী নিজেই ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত সুরক্ষিত দেয়ালে অরক্ষিত অট্টালিকা: ধ্বংসের দ্বারপ্রান্তে বিরামপুরে রক্ষুনী কান্ত বাবুর জমিদার বাড়ি॥

সূচকের সঙ্গে লেনদেনও বেড়েছে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ১১৪ Time View

 

ডেস্ক নিউজ  :  ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৭ জানুয়ারি) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে। 

এদিন দেশের প্রধান শেয়ারবাজারে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৫.৬৭ পয়েন্ট বা ০.৫০ শতাংশ বেড়ে ৭ হাজার ৫৫.২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়া সূচক ৩.০০ পয়েন্ট বা ০.১৯ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৯.৪৮ পয়েন্ট বা ০.৩৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৫০৫.০০ পয়েন্টে এবং ২ হাজার ৬০৭.৮৩ পয়েন্টে।

সোমবার ডিএসইতে ১ হাজার ৬৮৬ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবস থেকে ১৭৯ কোটি ৯৩ লাখ টাকা বেশি। ডিএসইতে এদিন ৩৭৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৭৩টির বা ৪৫.৬৫ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৫২টির বা ৪০.১১ শতাংশের এবং ৫৪টি বা ১৪.২৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত আছে।

এদিন অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০১.৮৫ পয়েন্ট বা ০.৪৯ শতাংশ বেড়ে ২০ হাজার ৬৬৯.২৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

সোমবার সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩০০টি কোম্পানির মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪২টির, কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত আছে ৩৫টির দর। এদিন সিএসইতে ৪৫ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

কিউএনবি/অনিমা/১৭ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit