বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মধ্যবর্তী নির্বাচনে হারলে যেসব ক্ষমতা কমে যাবে ট্রাম্পের ১২ কেজির এলপিজি আগেই বিক্রি হচ্ছিল ২৫০০ টাকায়: আসিফ মাহমুদ ব্যবসায়ীদের সন্তুষ্ট করতে গিয়ে সরকার জনগণকে অসন্তুষ্ট করছে: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি করণ জোহরের শো বন্ধ হওয়ায় কেন খুশি হন কারিনা? ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ পেলেন মিঠুন চক্রবর্তী শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

১১ হাজার টাকা খরচ করে করোনা রোগীর সঙ্গে ডিনার!

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ১১৩ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  করোনার রোগী থেকে যখন মানুষ দূরে থাকতে চায়, তখন ইতালির কিছু মানুষ করছেন উল্টোটা। করোনা রোগীর সঙ্গে ডিনার করতেই সোখানে লাইন দিচ্ছেন অনেক মানুষ। এ জন্য ১১ হাজার টাকা পর্যন্ত খরচ করতে প্রস্তুত তারা। 

চলুন জেনে নিই সেখানকার মানুষের এমন পাগলামির কারণ।

ইতালির মানুষ কোভিডের টিকা এড়াতেই নাকি এমনটা করছেন। উল্লেখ্য, ইতালি সরকার চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে ৫০ বছরের বেশি বয়সি সব নাগরিকের জন্য করোনা টিকা বাধ্যতামূলক করেছে। আর সেই টিকা যদি কেউ না নেন, তবে বড় জরিমানা দিতে হবে সেই ব্যক্তিকে। এছাড়া তাদের চাকরিও চলে যেতে পারে।

এমন পরিস্থিতিতে, মানুষ টিকা এড়াতে নতুন উপায় খুঁজছেন। আর এ জন্য টাকা খরচ করে মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। কারণ করোনা পজিটিভ হলে কিছু সময়ের জন্য টিকা দেওয়া হয় না!

সম্প্রতি টাস্কানিতে একটি কোভিড পার্টি প্রকাশ পেয়েছে, যেখানে লোকেরা করোনা আক্রান্ত হতে রাতের খাবার খাচ্ছিলেন এবং মদ্যপান করছিলেন। এই পার্টিতে অংশগ্রহণের ফি রাখা হয়েছে ১১ হাজার টাকা।

এক প্রতিবেদনে এক টিকা না নিতে চাওয়া ব্যক্তি লিখেছেন যে আমি ভীষণভাবে একজন কোভিড পজিটিভ ব্যক্তির সন্ধান করছি, তার জন্য আমি টাকা দিতেও প্রস্তুত। 

সূত্র: এবিপি আনন্দ অনলাইন

কিউএনবি/অনিমা/১৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit