মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:১০ অপরাহ্ন

শারীরিক অবস্থা স্থিতিশীল, আরও কিছুদিন ICU তে থাকবেন লতা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৮৮ Time View

 

বিনোদন ডেস্ক :  ভারতের জনপ্রিয় গায়িকা লতা মঙ্গেশকরকে আরও কিছুদিন আইসিইউতে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হবে বলে জানা গেছে। 

ভারতের মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসা চলছে লতা মুঙ্গেশকরের। তার শারীরিক অবস্থার অবনতি হয়নি, তবে উন্নতিও নেই। তাই আরও কিছুদিন হাসপাতালেই থাকবেন তিনি। 

এখন পর্যন্ত হাসপাতালের বাইরের কারও সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছেনা গায়িকাকে।

গত শনিবার তাকে ভর্তি করা হয় হাসপাতালে। বর্ষীয়ান গায়িকার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তার সঙ্গে রয়েছে নিউমোনিয়ার সমস্যাও। এ জন্যই তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সূত্র: এবিপি আনন্দ

কিউএনবি/অনিমা/১৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit