মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে হারলে যেসব ক্ষমতা কমে যাবে ট্রাম্পের ১২ কেজির এলপিজি আগেই বিক্রি হচ্ছিল ২৫০০ টাকায়: আসিফ মাহমুদ ব্যবসায়ীদের সন্তুষ্ট করতে গিয়ে সরকার জনগণকে অসন্তুষ্ট করছে: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি করণ জোহরের শো বন্ধ হওয়ায় কেন খুশি হন কারিনা? ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ পেলেন মিঠুন চক্রবর্তী শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী ভাষা ও দক্ষতা প্রশিক্ষণে মিলবে বিনা খরচে ইতালি যাওয়ার সুযোগ: মাহদী আমিন

নির্বাচন করতে ৯৪ বার মনোনয়নপত্র দাখিল, হাল ছাড়েননি তিনি!

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ১০৪ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  নাম তার হনসুরাম আম্বেদকরী। ঘটনাটি ভারতের উত্তর প্রদেশ রাজ্যের আগরা জেলার ফতেহপুর সিক্রি এলাকার। হনসুরাম ১৯৮৫ সালে জেলা প্রশাসনের আমিন পদ থেকে ইস্তফা দেন। কারণ তৎকালীন শাসক দল বিধানসভা নির্বাচনে ফতেহপুর সিক্রির আসন থেকে তাকে দাঁড় করানোর প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময় আসলে দেখা যায়, সেই প্রতিশ্রুতি তো শাসক দল মানেইনি, উল্টো তাকে নিয়ে হাসাহাসি করা হয়। বলা হয়, তিনি একটাও ভোট পাবেন না। সেই শুরু। তারপর থেকে মোট ৯৩ বার নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন হনসুরাম। 

গত শুক্রবার নিজের জীবনের ৯৪তম মনোনয়নপত্র জমা দিলেন ৭৫ বছর বয়সি এই বৃদ্ধ। আগরা গ্রামীণ ও খেড়াগড় নির্বাচনী কেন্দ্র থেকে এবার দাঁড়াচ্ছেন তিনি।

পেশায় কৃষক হনসুরাম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ১৯৮৫ সালের সেই ঘটনার পরেই তিনি সিদ্ধান্ত নেন, প্রতিবার গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে বিধানসভা পর্যন্ত সমস্ত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর। ১৯৮৫ সালের বিধানসভা নির্বাচনে তিনি তৃতীয় হয়েছিলেন। তার পর থেকে আর ফিরে তাকাননি। তার বর্তমান লক্ষ্য, জীবনের ১০০তম নির্বাচন লড়ার। হার-জিত নিয়ে বিশেষ মাথা ঘামাচ্ছেন না হনসুরাম। 

উল্লেখ্য, একবার ভারতের রাষ্ট্রপতি পদের জন্যও নিজের নাম জমার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। তা অবশ্য শেষ পর্যন্ত সম্ভব হয়নি।

নাম নিয়ে প্রশ্ন করা হলে হনসুরাম জানান, তিনি বি আর আম্বেদকরের পদাঙ্ক অনুসরণ করে চলেন জীবনে। ১৯৭৭ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত একনিষ্ঠভাবে ‘ব্যাকওয়ার্ড অ্যান্ড মাইনরিটি কমিউনিটিজ এমপ্লয়িজ ফেডারেশন’-এর কর্মী ছিলেন। এখনও ভোট-প্রার্থনা করতে পায়ে হেঁটে মানুষের বাড়ি বাড়ি যান বলেই জানালেন ৭৫ বছরের হার না মানা প্রার্থী হনসুরাম। সূত্র: আনন্দবাজার

কিউএনবি/অনিমা/১৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit