মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বরিশালে অভিযান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ১৬২ Time View

 

ডেস্ক নিউজ : করোনার তৃতীয় সম্ভাব্য ঢেউ মোকাবেলায় স্বাস্থ্য সচেতনতা রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন জেলা প্রশাসন। শনিবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায়ের নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এদিকে, নৌপথে স্বাস্থ্যবিধি তদারকিতে আজও বরিশাল নদী বন্দরে অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। করোনার তৃতীয় ঢেউ ঠেকাতে সরকারের ১১ দফা নির্দেশনা কার্যকর করতে শনিবার সকালে নগরীর চকবাজার, ফলপট্টি, হোমায়েতউদ্দিন রোড ও বাজার রোডসহ বিভিন্ন এলাকার হোটেল রেস্তোরা ও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায় জেলা প্রশাসন। অপরদিকে নদী বন্দরেও তদরকি অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ। 

লঞ্চে মাস্কবিহীন যাত্রীদের ওঠানামা ঠেকাতে কঠোর ভূমিকায় ছিলো বিআইডব্লিউটিএ। এ সময় স্বাস্থ্যবিধি মেনে লঞ্চে আরোহনের জন্য সংশ্লিস্টদের প্রতি আহ্বান জানান কর্মকর্তারা। যাত্রী সংখ্যা কম হলেও স্বাস্থ্যবিধি মানতে তাদের উদ্বুদ্ধ করার কথা জানিয়েছেন নৌযান শ্রমিকরা। স্বাস্থ্যবিধি মানাতে তদারকি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নদী বন্দর কর্মকর্তারা। 

এদিকে সরকারের ১১ দফা নির্দেশনা বাস্তবায়নে সকালে নগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন জেলা প্রশাসন। এ সময় হোটেল রেস্তোরায় টিকাধারী ব্যতিত অন্য কেউ প্রবেশাধীকার পাচ্ছে কিনা এবং ক্রেতা-বিক্রেতাদের মাস্ক ব্যবহারের বিষয়টি তদারকি করেন ভ্রাম্যমাণ আদালত। তবে অধিকাংশ জায়গায় স্বাস্থ্য সচেতনতায় মানুষের মধ্যে উদাসীনতা দেখতে পেয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। করোনা ঠেকাতে সংশ্লিষ্ট সকলকে সরকারের ১১ দফা নির্দেশনা বিষয়ে সতর্ক করা করার পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে নেয়া হয়েছে বলে জানান ভ্রাম্যমাণ আদালত। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায়।

 

 

কিউএনবি/আয়শা/১৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit