রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম
ভাত চুরির অপবাদে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা ট্রাম্পের শুল্ক হুমকি, রাশিয়ার তেল: দুই চাপের মাঝে কোন পথে ভারত? একাদশে ভর্তি কার্যক্রম শুরু আজ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী

২২ বলে ওয়ার্নারের ‘ডাক’; ভাঙল ১৩৪ বছরের পুরনো রেকর্ড!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ১২৬ Time View

 

স্পোর্টস ডেস্ক : হোবার্টে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে অ্যাশেজের পঞ্চম তথা শেষ টেস্ট। টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০৪ রানে ৫ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার ২২ বল খেলে ‘ডাক’ মেরে ফিরেছেন। এতেই তাঁর নাম উঠে গেল অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডে। অ্যাশেজে সবচেয়ে বেশি বল খেলে শূন্য রানে আউট হওয়া অস্ট্রেলিয়ান ওপেনার এখন ওয়ার্নার।

এত দিন ধরে এই বিব্রতকর রেকর্ডটি ছিল স্যামি জোন্সের। ১৩৪ বছর আগে ১৮৮৮ সালের ফেব্রুয়ারিতে সিডনি টেস্টে তিনি ২০ বলে ০ করে আউট হয়েছিলেন। দুই দল মিলিয়ে অ্যাশেজে সবচেয়ে বেশি বল খেলে শূন্য রানে আউট হওয়া ওপেনার ইংল্যান্ডের ব্রায়ান লাকহার্স্ট। ১৯৭১ সালে সিডনি টেস্টে তিনি ২৯ বল খেলেও কোনো রান করতে পারেননি। টেস্ট ক্রিকেটে যেকোনো পজিশনে ব্যাট করে সর্বোচ্চ বল খেলে ডাক মারার রেকর্ড নিউজিল্যান্ডের জেফ অ্যালট। ১৯৯৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অকল্যান্ড টেস্টে ১১ নম্বরে ব্যাট করতে নেমে তিনি এই রেকর্ডটি গড়েন। আর সব দল মিলিয়ে ওপেনার হিসেবে  সবচেয়ে বেশি বল খেলে শূন্য রানে আউট হওয়া ক্রিকেটারও নিউজিল্যান্ডের। ১৯৯৫ সালে ডানেডিনে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৯ বলে ০ করেছিলেন ড্যারিন মারি।

 

 

কিউএনবি/আয়শা/১৪ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit