মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

ম্যানচেস্টারের ব্যর্থতা নিয়ে যা বললেন রোনালদো

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ১১৫ Time View

 

স্পোর্টস ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডের সাম্প্রতিক ব্যর্থতার কারণ কী? শোনা যাচ্ছে ড্রেসিংরুমে মতানৈক্যের প্রভাব পড়ছে দলের খেলায়। গত কয়েক সপ্তাহে এ বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ কয়েকটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। এবার ব্যর্থতার কারণ নিয়ে মুখ খুললেন রোনালদো নিজেই। একটি সাক্ষাৎকারে যথেষ্ট বিস্ফোরক মেজাজেই পাওয়া যায় ম্যান ইউয়ের এই তারকা ফুটবলারকে। নতুন ম্যানেজার রালফ রানগ্নিককে সময় দেওয়ার কথা বললেন পর্তুগিজ তারকা।

রোনালদো বলেন, “ক্লাবে আসার পাঁচ সপ্তাহের মধ্যে রানগ্নিক অনেক কিছু বদলে দিয়েছেন। কিন্তু নিজের ভাবনা দলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য তাকে সময় দিতে হবে। আমার বিশ্বাস, রানগ্নিক ভাল কাজ করবে। জানি আমরা ভাল ফুটবল খেলতে পারছি না। ক্লাব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তবে উন্নতি করার জন্য অনেকগুলো ম্যাচ আছে। ফুটবলাররা এখানে একটা সংস্কৃতি এবং নিয়মে খেলছে। খেলোয়াড়দের মানসিকতা পরিবর্তন করা সহজ নয়। তাকে সময় দিতেই হবে। কিছু ক্ষেত্রে রানগ্নিক ক্লাবের ভাল করেছে।”

গত নভেম্বরে সোলসায়েরের জায়গায় রালফ রানগ্নিককে কোচ করে আনে ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু তাতেও দলের খেলায় বিশেষ পরিবর্তন হয়নি। ১৯ ম্যাচে ৩১ পয়েন্ট ম্যান ইউয়ের। টেবিলের সাত নম্বরে রয়েছে রেড ডেভিলসরা। শনিবার (১৫ জানুয়ারি) অ্যাশটন ভিয়ার বিরুদ্ধে পরের ম্যাচ রোনাল্ডোদের। এফএ কাপে ম্যান ইউয়ের কাছে হারের বদলা নিতে চাইবে স্টিভেন জেরার্ডের দল।

 

 

কিউএনবি/আয়শা/১৪ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit