শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম
বিভক্ত হয়ে অস্তিত্ব সংকটের মুখে মুসলিম ব্রাদারহুড হাসপাতালে শ্বেতা তিওয়ারী, কী হয়েছে? ১০ গুণ বেশি পারিশ্রমিক নিলেন ইমরান হাশমি, শাবানা আজমিকে ছাড়ালেন দিশা পাটানি নওগাঁয় ৮ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বালুবাহী গাড়ি উল্টে ৪ শিশু নদীতে, জীবিত উদ্ধার ৩ নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য  সহ ২ জন আটক  দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নতুন ক‌মি‌টি‌কে সাদ‌রে গ্রহণের আহ্বান, বিদায়ের ইঙ্গিত ছাত্রদল সভাপতি রা‌কি‌বের ৬২ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন তামিম খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

দিনাজপুরে হঠাৎ বৃষ্টিতে বেড়েছে শীতের তীব্রতা, জনজীবন বিপর্যস্ত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ১৩০ Time View

 

ডেস্ক নিউজ : দিনাজপুরে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের পর আবারও উত্তরের হিমেল বায়ু সক্রিয় হওয়ায় কমতে শুরু করেছে তাপমাত্রা। একদিনের ব্যবধানে দিনাজপুরে তাপমাত্রা কমেছে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ফলে পড়ছে তীব্র শীত। আগামী সপ্তাহে দিনাজপুরসহ এ অঞ্চলে আরও একটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানিয়েছে, শুক্রবার সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর একদিন আগে বৃহস্পতিবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। 

তিনি জানান, শুক্রবার সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দেশের সর্বোত্তরের উপজেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এ অঞ্চলে তাপমাত্রা ছিল ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের এ কর্মকর্তা জানান, বৃষ্টিপাতের পর হিমালয়ের পাদদেশে অবস্থিত এ জনপদে উত্তরের হিমেল বায়ু সক্রিয় হয়েছে। সকালে এ বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৩-৪ কিলোমিটার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এর গতিবেগ বৃদ্ধি পেয়ে ঘণ্টায় ৮-১০ কিলোমিটার বেগে প্রবাহিত হয়। ইতোমধ্যে দেশের সর্বোত্তরে শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। আগামী সপ্তাহে দিনাজপুরেও এ শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তোফাজ্জল হোসেন। 

আবহাওয়া অফিসসূত্রে জানা যায়, বুধবার ২৪ ঘণ্টায় দিনাজপুরে বৃষ্টিপাত রেকর্ড করা হয় ১৮ মিলিমিটার। এ সময়ে এটি দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়। তিনি জানান, জানুয়ারি মাসে গত ৬ বছরে এটিই সর্বোচ্চ বৃষ্টিপাত। এর আগে গত ২০১৫ সালের জানুয়ারি মাসে দিনাজপুরে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় ২০ মিলিমিটার। এর পর গত ৫ বছরে জানুয়ারি মাসে মোট বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৯ মিলিমিটার। 

চলতি পৌষ মাসের মাঝামাঝি সময়ে দিনাজপুরে প্রথম দফায় বৃষ্টিপাত হয়। চলতি পৌষ মাসের ১৫ তারিখেও দিনাজপুরে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সেদিন ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয় ৫ দশমিক ২ মিলিমিটার। এদিকে তীব্র শীতে দিনাজপুরসহ এ অঞ্চলে আবারও শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। অসহায় ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ বেড়েছে। সকালে কাজের সন্ধানে বের হওয়া নিম্নআয়ের কর্মজীবী মানুষ পড়েছে বিপাকে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit