রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

নোয়াখালীতে স্কুলছাত্রকে একসাথে ৩ টিকা, এলাকায় তোলপাড়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ১৭১ Time View

 

ডেস্কনিউজঃ নোয়াখালীল চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবম শ্রেণীর এক ছাত্রকে এক দিনে একইসাথে করোনার তিন ডোজ ফাইজার টিকা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চাটখিল উপজেলায় বেশ তোলপাড় চলছে।

ভুক্তভোগী মো: ইয়াছিন হোসেন ওরফে আরাফাত (১৪) উপজেলার ৭নং হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের হাটপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র এবং একই ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের নেয়াজ আলী বেপারী বাড়ির ইব্রাহীম খলিলের ছেলে

চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর দাদা আবুল কালাম ভান্ডারী বলেন, তিন ডোজ টিকা দেয়ার পর তার নাতির গলা ব্যাথা ও শরীরে জ্বর দেখা দিয়েছে। এ নিয়ে পরিবারের স্বজনরা শঙ্কায় রয়েছেন। বর্তমানে সে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

হাটকুপুরিয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো: হানিফ বলেন, বুধবার সকালে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাটপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীকে ফাইজার টিকার প্রথম ডোজ নেয়ার জন্য পাঠানো হয়। একপর্যায়ে ইয়াছিনের বাহুতে পরপর তিন ডোজ টিকা দেয় টিকাদান কর্মী দিদার হোসেন। এরপর অন্য শিক্ষার্থীদের সাথে ইয়াছিন স্কুলে গিয়ে তাকে তিন ডোজ টিকা দেয়ার কথা আমাকে জানায়। আমি বিষয়টি তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের অবহিত করি।

চাটখিল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মোস্তাক আহমেদ বলেন, এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে ঘটনা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত টিম গঠন করা হয়েছে এবং অভিযুক্ত টিকাদান কর্মীকে শোকজ করা হয়েছে।

তিনি আরো বলেন, তিনটি নয় ভুলবশত দুই ডোজ টিকা ওই শিক্ষার্থীকে দেয়া হয়। বর্তমানে ওই শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

কিউএনবি/বিপুল/১৩ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ |রাত ৯:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit