শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

শেখ হাসিনাকে ডেনমার্কের প্রধানমন্ত্রীর ফোন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ১০৭ Time View

 

ডেস্ক নিউজ : বাংলাদেশ ও ডেনমার্ক পারস্পরিক সুবিধার জন্য জলবায়ু পরিবর্তন এবং অবকাঠামোগত উন্নয়নে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং উভয় দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষ্যে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় (বাংলাদেশ সময়) বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করলে উভয় দেশই এ বিষয়ে তাদের আগ্রহ প্রকাশ করেছে।

টেলিফোনে আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। কথোপকথনের সময়, বাংলাদেশের দুটি তাৎপর্যপূর্ণ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে উভয় প্রধানমন্ত্রী একে অপরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। উভয় প্রধানমন্ত্রী ব্যবসা-বাণিজ্যের মতো পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়েও কাজ করার আগ্রহ প্রকাশ করেন। শেখ হাসিনা ডেনমার্কের ইতিহাসে দ্বিতীয় মহিলা এবং সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় ডেনমার্কের প্রধানমন্ত্রীকে আবারো শুভেচ্ছা জানান।

 

 

কিউএনবি/আয়শা/১৩ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit