মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় যুক্তরাষ্ট্রের হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু

দীর্ঘসময় ধরে বাদ্যযন্ত্র বাজিয়ে বিশ্বরেকর্ড সৃষ্টিকারী পন্ডিত সুদর্শন দাশকে সিলেটে সংবর্ধনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ১৫৩ Time View

 

সিলেট প্রতিনিধি : বীর চট্টলার কৃতি সন্তান, যুক্তরাজ্য প্রবাসি, বিশিষ্ট তবলাবাদক ব্যারিস্টার পন্ডিত সুদর্শন দাশ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ৫তম গিনেজ ওয়ার্ল্ডের রেকর্ড অর্জন করায় সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন’র পক্ষ থেকে গতকাল (১২ জানুয়ারি) সন্ধ্যা ৭.৩০ ঘটিকায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, দরগাহ গেইট, সিলেটে ব্যারিস্টার পন্ডিত সুদর্শন দাশকে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী (নাদেল)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য রাহাত তরফদার, কবি রাহনামা সাব্বির চৌধুরী (মনি), সিলেট সম্মিলিত নাট্য সিলেটের সাধারণ সম্পদক বাংলাদেশ আওয়ামীলীগ সিলেট মহানগর’র সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত ,সিলেট মহানগর মহিলা আওয়ামীলীগ’র সাংগঠনিক সম্পাদক নার্গিস সুলতানা রুমি, চট্টগ্রাম সমিতি সাধারণ সম্পাদক এডভোকেট বিশ্বনাথ ঘোষ , বাংলাদেশ ছাত্রলীগ, সিলেট মহানগর’র সভাপতি কিশওয়ার জাহান সৌরভ।

অনুষ্ঠানে শুরুতেই বৈশ্বিক মহামারী করোনা কালীন সময়ে যাঁরা প্রয়াত হয়েছেন সকলের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নিরবতা পালনের মধ্যদিয়ে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা আহবায়ক শহিদুল ইসলাম এর সভাপতিত্বে, যুগ্ম আহবায়ক উৎফল বড়ুয়ার স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা হয়। উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক আব্দুল আলিম আলম, আবুল বশর, কয়েছ আহমদ, সিনিয়র সদস্য সুলতানা জান্নাত, শেলু বড়ুয়া, রুনা বড়ুয়া, সদস্য আব্দুল মালেক, মোঃ শাকিল মিয়া, শাহ আলম জার্নেল প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডশনের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার রানা বড়ুয়া। অনুষ্ঠানে বক্তারা বলেন, পন্ডিত সুর্দশন বাংলার গর্ব। তবলা ও পড়ালেখার প্রতি তার অধ্যাবসায় তাকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালের ৮ ডিসেম্বর লন্ডনে একটানা ১৬ ঘণ্টা ৪০ মিনিট ধরে ড্রাম বাজিয়ে বিশ্বের দীর্ঘসময় ধরে বাদ্যযন্ত্র বাজানোর রেকর্ডটি গড়েন তিনি। এর আগে ২০১৬ সালে লংগেস্ট তবলা ম্যারাথনে টানা ৫৫৭ ঘণ্টা ১১ মিনিট তবলা বাজিয়ে প্রথম রেকর্ডটি গড়েন তিনি। এরপর ২০১৭ সালে টানা ২৭ ঘণ্টা ঢোল বাজিয়ে, ২০১৮ সালে টানা ১৪ ঘন্টা ড্রাম বাজিয়ে মোট পাঁচটি বিশ্বরেকর্ড ঝুলিতে ভরেন চট্টগ্রামের এই কৃতি সন্তান। সুদর্শন দাশের পৈতৃক বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নে। তবে তার জন্ম চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গিবাজারে। পণ্ডিত সুদর্শন যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের তবলা অ্যান্ড ঢোল একাডেমির অধ্যক্ষ। তার প্রতিষ্ঠানে যুক্তরাজ্যে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর শিক্ষার্থীরা বাদ্যযন্ত্রে তাল তোলার কসরত শেখেন। পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস, নিউহ্যাম এবং রেড ব্রিজ কাউন্সিলের অধীনে তিনি স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ‘মিউজিক ইন্সপেক্টর’ হিসেবে কাজ করেন।

চট্টগ্রামের আলাউদ্দিন ললিতকলা একাডেমিতে সুদর্শনের তবলায় হাতেখড়ি হয় চার বছর বয়সে। ১৯৯০ সালে ফুলকুঁড়ি আয়োজিত এক প্রতিযোগিতায় স্বর্ণপদক পাওয়ার দুই বছরের মাথায় শান্তিনিকেতনে যান পণ্ডিত বিজন বিহারি চ্যাটার্জির কাছে প্রশিক্ষণ নিতে। সেখানেই ১৯৯৮ সালে মেলে ‘তবলাবিশারদ’ উপাধি। পরে আইন পড়তে লন্ডন গেলেও তবলার নেশা তাকে ছাড়েনি। ২০০৪ সালে নিউহ্যাম এলাকায় ‘তবলা অ্যান্ড ঢোল একাডেমি’ প্রতিষ্ঠা করেন সুদর্শন। ২০১১ সালে তার ‘লার্ন টু প্লে তবলা’ ডিভিডি আকারে প্রকাশিত হয়। দুই বছর পর বাজারে আসে ‘লার্ন টু প্লে তবলা উইথ মিউজিক’।

চ্যানেল ফোর, বিবিসি টেলিভিশন, স্কাই টিভি ও ব্রাজিলের ফিনিক্স টেলিভিশনে তবলা বাজানো সুদর্শনের রয়েছে ১০০টির বেশি কনসার্ট ও পুরস্কার বিতরণীতে বাজানোর অভিজ্ঞতা। সংবর্ধীত অতিথি ব্যারিস্টার পন্ডিত সুদর্শন দাশ সিলেটে সংবর্ধনা প্রদান অনুষ্টানটি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষকে উৎসর্গ করেন এবং বাংলাদেশের জন্য যেন আরো অর্জন বয়ে আনতে পারেন সকলের প্রতি দোয়া চান।

 

 

কিউএনবি/আয়শা/১৩ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit