মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

এক ম্যাচে ৫ জনকে শূন্য রানে আউট করলেন রশিদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ৯৬ Time View

 

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে বুধবার মুখোমুখি হয়েছিল অ্যাডিলেড স্ট্রাইকার্স ও ব্রিসবেন হিট। সেই ম্যাচে বল হাতে ফের ভেলকি দেখিয়েছেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। চলতি বিগ ব্যাশ আসর সেরা বোলিংয়ের রেকর্ড গড়ে দলকে জেতালেন তিনি। ৪ ওভার বোলিং করে মাত্র ১৭ রান খরচায় ৬ উইকেট শিকার করেছেন রশিদ। যে ছয়জনকে তিনি সাজঘরে ফিরিয়েছেন তাদের পাঁচজনই রানের খাতা খুলতে পারেননি।

ব্রিসবেন হিটের ইনিংসের সপ্তম ওভারে প্রথমবারের মতো বোলিংয়ে এসে প্রথম ওভারেই ১১ রান দেন রশিদ। তবে এর পরের ওভারে বিসব্রেনের স্যাম হেজলেট ও জ্যাক লেহমানকে সাজঘরে ফেরান তিনি। তৃতীয় ওভারে মাত্র ২ রান খরচায় সাজঘরে ফেরান উইল প্রেসিউইজকে। নিজের কোটার শেষ ওভারে মাত্র এক রান দিয়ে ম্যাথুও কুনেমান, মুজির উর রহমান ও লিয়াম গুথ্রিইকে আউট করেন রশিদ। রশিদের বোলিং তোপে রানের খাতা খুলতে পারেননি স্যাম হেজলেট, জ্যাক লেহমান, উইল প্রেসিউইজ, মুজিব উর রহমান ও লিয়াম গুথ্রিই।

রশিদের দূর্দান্ত বোলিং নৈপুণ্যে এদিন ব্রিসবেন হিটের বিপক্ষে ৭১ রানের বিশাল জয় পেয়েছে অ্যাডিলেডের স্ট্রাইকার্স। যেখানে অ্যাডিলেডের দেওয়া ১৬২ রানের টার্গেটে ১৫ ওভারে মাত্র ৯০ রানেই অলআউট হয়েছে ব্রিসবেন। সবমিলিয়ে বিগ ব্যাশের ১১ আসরের ইতিহাসে তৃতীয় সেরা বোলিংয়ের রেকর্ড গড়লেন রশিদ। ২০১২ সালে মাত্র ৭ রানে ৬ উইকেট শিকার করে এই তালিকায় সবার উপরে রয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা। আর দুই নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের লেগস্পিনার ইশ সোধি। তিনি ২০১৭ সালে ১১ রান খরচায় নিয়েছিলেন ৬ উইকেট।

 

 

কিউএনবি/আয়শা/১৩ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit