মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

লিটনের ক্যারিয়ার সেরা র‍্যাংকিং, উন্নতি ইবাদতের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ১৪৭ Time View

 

স্পোর্টস ডেস্ক :  নিউজিল্যান্ডে সফরে প্রথম টেস্টে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। সেই টেস্টে টাইগার ব্যাটার-বোলারদের পারফরম্যান্স ছিল প্রশংসনীয়। দ্বিতীয় টেস্টে সফরকারীরা অসহায় আত্মসমর্পণ করলেও ক্রাইস্টচার্চে লিটন দাস করেন সেঞ্চুরি। এরই ফলস্বরূপ সর্বশেষ প্রকাশিত আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা উন্নতি হয়েছে লিটন দাসের। এছাড়া নিজ নিজ ক্ষেত্রে নৈপুণ্য দেখিয়ে র‌্যাংকিংয়ে এগিয়েছেন মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত ও ইবাদত হোসেন।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৯৬ রান করে লিটন দাস। এর ফল ব্যাটারের তালিকায় ১৭ ধাপ এগিয়ে ১৫তম স্থানে তিনি। অধিনায়ক মুমিনুলের উন্নতি ৮ ধাপ, ৩৭ নম্বরে তিনি। মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম ইনিংসে ৮৮ রানের দারুণ ইনিংস খেলেন মুমিনুল, সিরিজে তার সংগ্রহ ১৩৮ রান। ব্যাটিংয়ে উল্লেখযোগ্য অবদান রেখে শান্ত ২১ ধাপ লাফ দিয়ে ৮৭তম স্থানে। প্রথম টেস্টে ৬৪ রানের ঝকঝকে ইনিংস ছিল তার, মোট রান ১১৪।

প্রথম টেস্টে ইনিংসে ৬ উইকেট নিয়ে ঐতিহাসিক জয়ে অবদান রাখেন বাংলাদেশের ফাস্ট বোলার ইবাদত হোসেন। নিউজিল্যান্ডে প্রথম টেস্টে ৪৬ রানে ৬ উইকেট শিকার করেন ইবাদত, যা বিদেশের মাটিতে বাংলাদেশের টেস্ট ইতিহাসে পেসারদের মধ্যে সর্বসেরা পারফরম্যান্স। প্রথম টেস্টে মোট সাতটি ও পরের টেস্টে দুটি উইকেট নিয়েছেন ইবাদত। এমন পারফরম্যান্সের সুবাদে বোলারদের র‍্যাংকিংয়ে তার অবস্থান এখন ৮৮ নম্বরে। বাংলাদেশের আরেক পেসার শরীফুল ইসলাম ৩৪ ধাপ এগিয়ে ১০৪ নম্বরে।

কিউএনবি/অনিমা/১৩ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit