মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

১১ বছর পর সুপার কাপ জিতল ইন্টার মিলান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ১১৩ Time View

 

স্পোর্টস ডেস্ক :  রোমাঞ্চকর লড়াইয়ে জুভেন্টাসকে হারিয়ে দীর্ঘ ১১ বছর পর ইতালিয়ান সুপার কাপের শিরোপা জিতলো ইন্টার মিলান।

বুধবার রাতে সান সিরোয় ফাইনালে ২-১ গোলে জিতেছে ইন্টার। ওয়েস্টন ম্যাককেনি জুভেন্টাসকে এগিয়ে নেওয়ার পর স্পট কিকে সমতা ফেরান লাউতারো মার্তিনেস। আর শেষ মুহূর্তে পার্থক্য গড়ে দেন আলেক্সিস সানচেস।

শুরুতে রক্ষণ আগলে রেখে খেলতে থাকে দু’দলই। ম্যাচের ২৫ মিনিটে ওয়েস্ট ম্যাককেনির গোলে লিড নেয় ১০ম শিরোপা জয়ের স্বপ্ন দেখা জুভেন্টাস। এর দশ মিনিট পরেই পেনাল্টি থেকে মার্টিনেজের গোলে সমতায় ফেরে নেরাজ্জুরিরা। 

বিরতির পর বেশ কিছু সুযোগ সৃষ্টি করলেও নির্ধারিত সময়ে গোলের দেখা পায়নি কোন দলই। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের শেষ বাঁশি বাজার আগে অ্যালেক্সেস সানচেজের গোলে জয় পায় ইন্টার মিলান। আর তাতেই ১১ বছরের আক্ষেপ ঘুচিয়ে বাঁধভাঙ্গা উল্লাসে শিরোপা উচিয়ে ধরতে কার্পণ্য করেনি দলটি। 

২০১১ সালের পর এই লড়াইয়ে শিরোপা জিতল ইন্টার।

কিউএনবি/অনিমা/১৩ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit