শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

ডোমারে সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন জমিয়ত মহাসচিব মাওলানা আফেন্দি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ২১২ Time View

 

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে সহস্রাধিক অসহায় দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওঃ মঞ্জুরুল ইসলাম আফেন্দি।মাওঃ মঞ্জুরুল ইসলাম আফেন্দি ও তার ভাই আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার জাহিদুল মুনের অর্থায়নে বুধবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার সোনারায় ধনীপাড়া এলাকার আফেন্দি ভবনে ডোমার ও ডিমলা এলাকার ১১ শতাধীক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

সংগঠনের উপজেলা শাখার সভাপতি মাওঃ ফজলুর রহমানের সভাপতিত্বে সোনারায় ইউপি চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী, সমাজসেবক মাসুদুর রহমান সুমন চৌধুরী, সংগঠনের সহ-সভাপতি মাওঃ খতিবুর রহমান, সহ-সম্পাদক মাওঃ একরামুল হক, অর্থ সম্পাদক গোলাম আহমেদ, ডোমার কেন্দ্রেীয় জামে মসজিদের খতিব মুফতি আলহাজ্ব মাহমুদ বীন আলম প্রমূখ বক্তব্য রাকেন।

মহাসচিব মাওঃ মঞ্জুরুল ইসলাম আফেন্দি জানান, ডোমার ও ডিমলার অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরন কার্যক্রম চলছে। বিভিন্ন এলাকায় টিউবওয়েল বসানো, গৃহহীনদের ঘর নির্মাণ ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা করা হচ্ছে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের অসহায় ও গবির মানুষদের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি । এ সময় ডোমার ও ডিমলা জমিয়তের সমন্বয়কারী গোলাম আরশাদ, মাওলনা ফজলুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আকরামুজ্জামান,

সহ-সাধারণ সম্পাদক মাওলানা একরামুল হক, সহ-সাধারণ সম্পাদক হাফেজ শাহিনুর ইসলাম,ডোমার যুব জমিয়তের হাফেজ ফরহাদ হোসাইন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম,সহ-সাধারণ সম্পাদক হাফেজ জাহিদ হাসান, ডোমার উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি রাজু রূহানী, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম আরেফীসহ স্থানীয় গন্যমন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১৩ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit