বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

যে কারণে চীনের সহায়তায় ব্যালাস্টিক মিসাইল বানাচ্ছে সৌদি

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ১১২ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : চীনের সহায়তায় নিজ দেশে ব্যালাস্টিক মিসাইল বানাচ্ছে সৌদি আরব। ২০২১ সালের ডিসেম্বর মাসে এমন তথ্য জানায় যুক্তরাষ্ট্র। সৌদি আরব আগেও নিজেদের নিরাপত্তার জন্য ব্যালাস্টিক মিসাইল কিনেছে। সেটিও চীনের কাছ থেকে। কিন্তু এবার নিজ দেশ থেকেই ব্যালাস্টিক মিসাইল বানাচ্ছে তারা। সৌদি আরব কেন নিজ দেশেই মিসাইল বানানোর কাজ হাতে নিয়েছে? এ প্রশ্ন সবার। এর উত্তর দিয়েছেন ইউরোপ ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিশ্লেষক প্রফেসর মাইকেল ট্যানকাম।

গণমাধ্যম দ্য নিউ আরবকে দেয়া সাক্ষাতকারে প্রফেসর মাইকেল ট্যানকাম দুটি উল্লেখযোগ্য কারণ বলেন।সেগুলো হলো আঞ্চলিক নিরাপত্তার ঝুঁকি বেড়ে যাওয়া ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে বাইডেন নির্বাচিত হওয়া। ২০১৯ সালে সৌদির দুইটি বড় তেল শোধনাগার স্থাপনায় হামলা চালায় ইরানপন্থী বিদ্রোহীরা। বিষয়টি বেশ ভাবিয়ে দিয়েছে সৌদিকে। এজন্য তারা নিজেরা আরো বেশি সমৃদ্ধিশালী হতে চায়। এজন্য চীনের শরণাপন্ন হয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। আর এ কারণে চীনও সৌদিকে সহায়তা করছে।

প্রফেসর মাইকেল ট্যানকাম বলেন, নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে চিন্তিত হওয়ার কারণে ২০০৭ সালে চীনের কাছ থেকে ব্যালাস্টিক মিসাইল কেনে সৌদি। বারাক ওবামা যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন, তখনই সৌদি আরবের মনে সন্দেহের উদ্রেগ হয়। তারা ভাবতে থাকে ইরানের হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্রকে কি তারা পাবে? প্রফেসর মাইকেল ট্যানকাম আরো বলেন, বারাক ওবামা প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন যখন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তখন সৌদির মনে নতুন করে এ সন্দেহ বেড়ে যায়। এটিকে কাজে লাগায় চীন। তারা সৌদির সঙ্গে ঘনিষ্ঠ হয়।

চীন চায় মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা। ইরান যেহেতেু মিসাইলের দিক দিয়ে অনেক বেশি শক্তিশালী। তাই চীন চায় ইরানের প্রধান প্রতিদ্বন্দ্বি সৌদিও মিসাইলের দিক দিয়ে শক্তিশালী হোক।
সূত্র : দ্য নিউ আরব

 

 

কিউএনবি/আয়শা/১২ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit