মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম
এমআরভি সার্ভারে ত্রুটি, বিদেশে বাংলাদেশি মিশনে ভিসা সেবা বিঘ্নিত মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় যুক্তরাষ্ট্রের হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য

অসুস্থতার কারনে জাতীয় পার্টির পদ থেকে সরে দাঁড়ালেন এ্যাডভোকেট মাসুদ

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ২০০ Time View

 

খোরমেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও শরীয়তপুর জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট মাসুদুর রহমান শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দলীয় সকল পদ থেকে অব্যাহতি নিয়েছেন। বুধবার সকাল ১০টায় তার ব্যক্তিগত কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি সাংবাদিকদের এই সিদ্ধান্ত জানান। ইতোমধ্যে তিনি তার

সাক্ষরিত পদত্যাগ পত্র পার্টির চেয়ারম্যান বরাবর ডাক যোগে প্রেরণ করেনেছ।তিনি আরোও জানান, ইতোমধ্যে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। চিকিৎসা নিতে গিয়ে তিনি জানতে পারেন তার হার্টে একাধিক ব্লক রয়েছে। দুটি ব্লকে রিংও বসানো হয়েছে। এমতাবস্থায় তার পার্টির দায়িত্ব পালন করা সম্ভব না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধান পেশা আইন ব্যবসার পাশাপাশি সামাজিক সংগঠন মানবাধিকার কমিশন জেলা শাখার সভাপতি, বিডি ক্লিন সমন্বয়ক , প্রতিক্ষণ ব্লাড সংরক্ষন সভাপতি, নদী পরিব্রাজক কমিটির সভাপতি, এ্যাপেক্স ক্লাব কেন্দ্রীয় ন্যাশনাল এ্যাকশান ডাইরেক্টর, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য ও জেলা শিল্পকলা একাডেমীর সদস্যসহ অন্যান্য সকল দায়িত্ব পালন করবেন।

কিউএনবি/অনিমা/১২ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit